Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Motorshutir Kachori: শীত উপভোগ করতে বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম কচুরি, রইল জিভে জল আনা রেসিপি
Motorshutir Kachori: শীত (Winter) মানেই রকমারি খাবারের সম্ভার। ঠাণ্ডার মরশুমে প্রত্যেক বাঙালী বাড়িতে বানানো হয় গরম গরম মটরশুঁটির কচুরি। যা ছোট থেকে বড় সকল বয়সী মানুষদেরই পছন্দ।
সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যার ক্রেভিং, গরম গরম এই মটরশুঁটির কচুরি পাতে থাকলে আর কোনও কথাই হবে না। এই কচুরি খেতে যেমন সুস্বাদু, তেমনই মজারও। চলুন আজ জেনে নেওয়া যাক, এই কচুরি তৈরির সহজ রেসিপি।

উপকরণ:
- ময়দা- ২ কাপ
- ঘি- ৪ টেবিল চামচ
- নুন- স্বাদ অনুযায়ী
- জল- প্রয়োজন মতো
- মটরশুঁটি- ১ কাপ
- আদা- ১ চামচ
- লঙ্কা বাটা- ১ চা চামচ
- হিং- ১ চিমটি
- জিরে- ১ চা চামচ
- মৌরি গুঁড়ো- ১ চা চামচ
- ধনে গুঁড়ো- ১ চা চামচ
- লাল মরিচ গুঁড়ো- হাফ চা চামচ
- গরম মসলা- হাফ চা চামচ
- তেল- ১ টেবিল চামচ (স্টাফিংয়ের জন্য)
Parenting Tips: সন্তানের অলসতা আসতে পারে মা-বাবার থেকেই! জানুন প্রতিরোধের উপায়
পদ্ধতি:
- একটি বড় পাত্রে ময়দা নিন। এতে ঘি ও নুন দিয়ে ভালো করে মেশান।
- এবার অল্প অল্প করে জল দিন এবং একটি শক্ত ময়দা মেখে নিন। ময়দা ঢেকে ২০ মিনিটের জন্য আলাদা করে রাখুন।
- অন্যদিকে একটি প্যানে তেল গরম করে, তাতে জিরে ও হিং দিন।
- এরপর আদা-লঙ্কা পেস্ট দিয়ে ভাজুন।
- ভাজা হলে মটরশুঁটি দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট আবার ভাজুন।
- এবার মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, গরম মসলা, নুন দিন।
- ভালো করে মিশিয়ে আরও ২-৩ মিনিট ভাজুন। স্টাফিং ঠাণ্ডা হতে দিন।
- অন্যদিকে আগে থেকে মাখা ময়দার ছোট ছোট বল তৈরি করুন।
- প্রতিটি বল হালকাভাবে রোল করুন এবং মাঝখানে ১ চামচ স্টাফিং রাখুন।
- ময়দা চারদিক থেকে বন্ধ করে আলতো করে রোল করে কচোরির আকার দিন। খেয়াল রাখবেন কচুরি রোল করার সময় যেন স্টাফিং বেরিয়ে না আসে।
- প্যানে তেল গরম করুন। তেল যেন বেশি গরম না হয়, কচুরিগুলোকে মাঝারি আঁচে ভাজুন। যতক্ষণ না সেগুলি সোনালি ও খাস্তা হয়ে যায়।
Amla Murabba Recipe: ঠাণ্ডায় রোগ-সংক্রমণ এড়াতে বানিয়ে ফেলুন আমলকির মোরব্বা!
এবার সবুজ ধনে চাটনি বা তেঁতুলের চাটনির সাথে গরম মন মাতানো কচুরি পরিবেশন করুন। চাইলে আলুর তরকারি দিয়েও পরিবেশন করা যায়।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications