Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেড ভেলভেট কাপকেক রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
কাপকেক খেতে আমরা যারা ভালবাসি, তাদের কাছে রেড ভেলভেট কাপকেক যেন স্বর্গীয় অনুভূতি। কিন্তু রেড ভেলভেট যে বাড়িতেও বানানো সম্ভব তা আমরা কস্মিনকালেও ভাবতে পারি না। কিন্তু আসলে রেড ভেলভেট বাড়িতে বানিয়েও আপনি সবাইকে চমকে দিতে পারেন।
এই কাপ কেকের রংয়ের জন্য এর জনপ্রিয়তা এত বেশি। কোকো পাউডার এবং বাটার মিল্কের রাসায়নিক প্রতিক্রিয়ার জন্য় রেড ভেলভেট কাপকেকের এত সুন্দর লাল রং আসে।
তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই অসাধারণ কাপ কেকটি।

উপকরণ
- ময়দা - ২ ১/২ কাপ
- বেকিং পাউডার - ১ চা চামচ
- কোকো পাউডার - ২ চা চামচ
- মাখন - ১/২ কাপ
- চিনি - ১ ১/২ কাপ
- বেকিং পাউডার - ১/২ চা চামচ
- ডিম - ২টি
- ভ্যানিলা এসেন্স - ১ চা চামচ
- বাটারমিল্ক - ১ কাপ
- বেকিং সোডা - ১ চা চামচ
- নুন - এক চিমটে
- লাল ফুড কালার - ২ টেবিল চামচ
প্রণালী
- ময়দা, বেকিং পাউডার, নুন একটা পাত্রে ভাল করে মেশান।
- অন্য একটি পাত্রে কোকো পাউডার, আর ফুড কালার মিশিয়ে নিন ভাল করে।
- অন্য একটি পাত্রে মাখন ও চিনি ভাল করে মিশিয়ে নিন। এতে ডিম দিন। ভাল করে ফেটিয়ে নিন।
- এতে ভ্যানিলা ও লাল কোকো মিক্সটা মেশান।
- এবার এতে ময়দা মিশ্রণটা এতে অল্প অল্প করে ঢালতে থাকুন। ভাল করে মিশে গেলে এতে অল্প অল্প করে বাটারমিল্ক মেশাতে থাকুন।
- মিশ্রণটা তৈরি করে নিন।
- এবার ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ওভেন প্রিহিট করুন।
- প্রিহিট হয়ে গেলে কেকের মিশ্রণে বেকিং সোডা মিশিয়ে তা আগে থেকে প্রিহিট করা মাফিন ট্রে তে অর্ধেক করে ভরুন।
- ১৫ মিনিট বেক করুন।
- হয়ে গেলে বের করে ৫ মিনিট বিশ্রামে রাখুন।
- চাইলে বাটার ক্রিম ফ্রিস্টিং দিয়ে পরিবেশন করতে পারেন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Red Velvet Cupcakes
Story first published: Monday, October 5, 2015, 20:00 [IST]
Other articles published on Oct 5, 2015



Click it and Unblock the Notifications