সফেদ মুর্গ রেসিপি

Posted By:
সফেদ মুর্গ রেসিপি
সফেদ মুর্গ। অর্থাৎ সাদা গ্রেভিতে তৈরি মুরগীর মাংস। মুরগীর মাংসের এই সুস্বাদু ও চটজলদি প্রণালী সমস্ত চিকেনপ্রেমীদের একবার অন্তত চেখে দেখা উচিত। এই সফেদ চিকেন রসালো হয়, মশলার ব্যবহার কম, খেয়ে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা নেই। মূলত, দই, কাজুবাদম, আর ক্রিমের জন্যই এই প্রণালীটি সাদা রংয়ের হয়।

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন সফেদ মুর্গ

পরিবেশন - ৩
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট

উপকরণ

  • মুরগীর মাংস - ১/২ কেজি (মাঝারি মাপের)
  • পেঁয়াজ - ৪ টি (গ্রেড করা)
  • আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
  • সবুজ কাঁচা লঙ্কা - ৩ টি মাঝারি মাপের
  • ধনেপাতা - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)\
  • গোলমরিচ গুঁড়ো - ১/২ টেবিল চামচ
  • কাজুবাদাম (উষ্ণ জলে ভিজানো) - ২ টেবিল চামচ
  • দই - ৩ টেবিল চামচ
  • ঘি - ২ টেবিল চামচ
  • নুন - স্বাদ অনুযায়ী
  • ফ্রেশ ক্রিম - ২ চা চামচ

প্রণালী

  • মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন।
  • নুন মাখিয়ে মিনিট দশেক মাংসের টুকরোগুলি রেখে দিন।
  • একটি পাত্রে ঘি দিন। ঘি গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন।
  • পেঁয়াজের গা থেকে ঘি ছাড়তে শুরু করে তাতে আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন। ২-৩ মিনিট ভাজুন।
  • নুন ও গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করুন।
  • এবার এর মধ্যে মাংসের টুকরোগুলি দিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন।
  • দই ও কাজু বাদাম একসঙ্গে বেটে একটা মসৃণ পেস্ট তৈরি করুন।
  • এই পেস্টটা মাংসে দিয়ে দিন। স্বাদমতো নুন দেবেন।
  • মাংস কম আঁচে রান্না করবেন।
  • কাজু ও দইয়ের স্বাদ যাতে মাংসর মধ্যে মিশে যায়।
  • এবার আঁচ বন্ধ করে কিছুটা ফ্রেশ ক্রিম ও ধনেপাতা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • বাকি ধনেপাতা ও ক্রিম দিয়ে সাজান।
  • গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Tuesday, December 9, 2014, 17:30 [IST]
X
Desktop Bottom Promotion