চিংড়ি মাছের আচার

Posted By: Oneindia Bengali Digital Desk

আচার নানা ধরনের হয়। কুলের আচার, আমের আচার, বেগুনের আচার আরও কত কী। নিরামিষ আচারের পাশাপাশি আমিষ আচারও হয়। যেমন মৌরলা মাছের আচার, মাছের তেলের আচার, আর অবশ্যই চিংড়ি মাছের আচার।

ঠিক ধরেছেন আজ আমরা পাঠকদের সঙ্গে ভাগ করে নেব চিংড়ি মাছের আচারের রেসিপি।

চিংড়ি মাছের আচার

উপকরণ

ম্যারিনেশন

  • ছোট চিংড়ি মাছ - ৪০০ গ্রাম
  • কাশ্মিরি লঙ্কাগুঁড়ো - ২ চা চামচ
  • হলুদ - ১/২ চা চামচ
  • নুন - স্বাদমতো

মশলার জন্য

  • আদা বাটা - দেড় টেবিল চামচ
  • রসুন বাটা - দেড় টেবিল চামচ
  • কাশ্মিরী লঙ্কাগুঁড়ো - ২ টেবিল চামচ
  • হলুদ - ১ চা চামচ
  • মেথি গুঁড়ো - ১/৪ চা চামচ
  • কারি পাতা - ১-২টি
  • সরষে দানা - ১ চা চামচ
  • ভিনিগার - ১/৪ কাপ
  • তেল - ৪ টেবিল চামচ

প্রণালী

  • ম্যারিনেট করার সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছ ম্যারিনেট করে ১৫ মিনিট রেখে দিন।
  • এবার একটি বাটিতে হলুদ, লঙ্কাগুঁড়ো এবং মেথি গুঁড়ো একসঙ্গে নিয়ে একটপখানি জল দিয়ে ভাল করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
  • একটি কড়াইতে তেল গরম করুন।
  • গরম তেলে আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ সোনালি করে ভেজে নিন।
  • ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে মাছ তুলে আলাদা রাখুন।
  • কড়াইয়ের তেলেই সরষে দানা ফোড়ন দিন।
  • রাই দানা ফাটতে শুরু করলে এতে কারি পাতা দিয়ে দিন।
  • এতে আদা-রসুন বাটা দিয়ে ভাজুন।
  • কাঁচা গন্ধ চলে গেলে এতে আগে থেকে তৈরি করে রাখা লঙ্কার পেস্ট দিয়ে দিন।
  • ভাল করে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে।
  • এতে ভাজা চিংড়িমাছগুলি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • এতে ভিনিগার মিশিয়ে দিন।
  • এতে স্বাদমতো নুন মিশিয়ে নিন।
  • ফুটতে শুরু করলে আঁচ বন্ধ করে দিন।
  • গরম পুরোপুরি কেটে স্বাভাবিক তাপমাত্রায় এলে এয়ার টাইট পাত্রে রেখে দিন।
  • ফ্রিজে বেশ কিছুদিন এই আচার রাখতে পারেন।
[ of 5 - Users]
Story first published: Friday, April 15, 2016, 13:34 [IST]
X
Desktop Bottom Promotion