Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
(ভিডিও): রেস্তোরাঁয় টাকা খরচ কেন, পনির বাটার মশালা বানান বাড়িতেই
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

আসুন দেখে নিই কী কী লাগবে পনির বাটার মশালার জন্য।
পরিবেশন- ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট
উপকরণ
- পনির- ৫০০ গ্রাম (চৌক করে কাটা)
- কাজুবাটা - ১/৪ কাপ
- টমেটো- ৩ টি (পিউরি)
- কাঁচা লঙ্কা - ২টি (চেঁরা)
- আদাবাটা - ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো - ১ চা চামচ
- লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
- ধনে গুঁড়ো - ২ চা চামচ
- গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ
- চিনি - ১/২ চা চামচ
- নুন- স্বাদমতো
- গোটা জিরে - ১ চা চাচম
- দুধ - ১/২ কাপ
- মাখন - ১ টেবিলচামচ
- তেল - ১ টেবিলচামচ
- আদার পাতলা ফালি (জুলিয়ন) - সাজানোর জন্য
প্রণালী
- পনিরের টুকরোগুলি নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভাল করে ভেজে নিন।
- একটি প্যানে মাখন গরম করুন। তাতে জিরে দিয়ে দিন।
- জিরে ফাটতে শুরু করলে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিন।
- এতে আদা বাটা, কাঁচা লঙ্কা ও গুঁড়ো মশলাগুলি দিয়ে ভাল করে কষতে থাকুন। ২-৩ মিনিট মতো কষুন।
- এতে টমেটো পিউরি দিয়ে দিন। ৫ মিনিট ভাল করে রান্না করুন।
- এতে কাজু বাটা দিয়ে দিন।
- টমটোর সঙ্গে কাজু ভাল করে মিশে গেলে এতে উষ্ণ জল ঢেলে দিন। আন্দাজমতো জল দেবেন। যতটা দরকার। আপনি যদি বেশি ঘন ঘন চান অল্প জল দেবেন। যদি একটু পাতলা চান তাহলে একটু কম দেবেন।
- কারিটা ফুটতে দিন। এক ফুট এলে তাতে ভাজা পনিরের টুকরোগুলি দিয়ে দিন।
- ঢাকা দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন।
- হয়ে গেলে উপর থেকে উপর থেকে আর একটু মাখন ছড়িয়ে দিন। আদার জুলিয়ন ও ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন।
গুরুত্বপূর্ণ বিষয়
- পনিরগুলি ভাজার পর গরম জলে ডুবিয়ে রাখুন ১০ মিনিট, পনির নরম হবে।
- আপনি যদি পেঁয়াজ খান তাহলে ব্যবহার করতে পারেন।
- অনেকে জলের পরিবর্তে দুধ ব্যবহার করে। দুধ ব্যবহারল করলে অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করবেন, কারণ টমেটো থাকায় দুধ ফাটার সম্ভাবনা থাকে। আমাদের মতে দুধ ব্যবহার না করাই ভাল। পরিবর্তে হাল্কা ক্রিম দিতে পারেন।
নীচে অন্য পদ্ধতিতে পনির বাটার মশলা বানানোর একটি ভিডিও দেওয়া হল আপনাদের সুবিধার জন্য।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary



Click it and Unblock the Notifications