Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চায়ের সঙ্গে রাখুন মুচমুচে পনির বল, দেখে নিন রেসিপি
নিরামিষ রান্নার কথা উঠলেই প্রথমেই মনে আসে পনিরের কথা। রান্নার ঝক্কিও কম, আর পনিরের যে কোনও পদ খেতেও বেশ ভালো লাগে। চিকিৎসকরা বলছেন, পনির অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। এতে ক্যালশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। ফলে হাড় মজবুত হয়। পনিরে থাকা ভিটামিন ডি শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। তাই রোজ না হলেও মাঝেমাঝে পনির খেলে আপনারই লাভ।
পনির দিয়ে অনেক রকম পদই রান্না করা যায়। দুপুরে ভাতের সঙ্গে হোক বা রাতে রুটির সঙ্গে, পনিরের যে কোনও পদ খুব ভালো যায়। এ বার বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পনির বল। এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার। সহজলভ্য কিছু উপাদান দিয়েই তৈরি করা যাবে। কী ভাবে বানাবেন এই স্ন্যাক্স, রইল তারই হদিশ।

পনির বলের উপকরণ
২০০ গ্রাম পনির, ক্যাপসিকাম কুচি, গাজর কুচানো, পেঁয়াজ কুচি, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ অরিগানো, এক চা চামচ পাতিলেবুর রস, আধ কাপ চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ভাজার জন্য সাদা তেল।
পনির বল তৈরির পদ্ধতি
পনির গ্রেট করে নিন অথবা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। পনিরের মধ্যে ক্যাপসিকাম কুচি, গাজর কুচানো, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, অরিগানো, পাতিলেবুর রস, চালের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিন ভালো ভাবে।
কড়াইতে তেল গরম করতে বসান। পনিরের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতে চেপে বলের আকারে গড়ে ফেলুন। তারপর গরম তেলে এক এক করে সবকটা বল ছেড়ে দিন। কম আঁচে উল্টেপাল্টে ভাজতে থাকুন। গোল্ডেন ব্রাউন রঙের হয়ে এলে তেল থেকে ছেঁকে তুলে নিন। ব্যস, রেডি হয়ে গেল পনির বল। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications