Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেস্তোরাঁর মতো পনির ৬৫ বানান বাড়িতেই! রইল রেসিপির হদিশ
চিকেনের নানা পদের মধ্যে চিকেন ৬৫ অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বিকেলের টিফিনে হোক বা লাঞ্চের স্টার্টার হিসেবে, চিকেন ৬৫ এর তুলনা হয় না! কিন্তু কখনও পনির ৬৫ খেয়েছেন কি? চিকেনের মতো পনির ৬৫-ও অত্যন্ত সুস্বাদু খাবার। তবে এর জন্য দোকানে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন কী ভাবে বানাবেন।
উপকরণ
৪০০ গ্রাম পনির, স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, দেড় চা চামচ
ধনে গুঁড়ো, ২ চা চামচ জিরা গুঁড়ো, এক মুঠো কারি পাতা কুচানো, ধনে
পাতা কুচি, ১ চা চামচ আদা ও রসুন বাটা, ১/৪ কাপ কর্ন স্টার্চ, ১/৪ কাপ
চালের গুঁড়ো, ৩ টেবিল চামচ পাতিলেবুর রস, ১/৪ কাপ ফেটানো টক দই,
পরিমাণমতো জল, ভাজার জন্য তেল।

টস করার জন্য
২ টেবিল চামচ তেল, ১ চা চামচ জিরা, ২ চা চামচ রসুন কুচি, ২ চা চামচ
আদা কুচি, ৩-৪টে শুকনো লঙ্কা, এক মুঠো কারি পাতা, স্বাদমতো নুন, এক
মুঠো ধনে পাতা কুচি।
প্রণালী
পনির ছোটো ছোটো কিউব করে কেটে নিন। একটা বাটিতে কিউব করা পনির নিয়ে
তার সঙ্গে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,
ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা ও রসুন বাটা, কারি পাতা কুচানো, ধনে
পাতা কুচি দিয়ে মাখিয়ে নিন। এতে কর্ন স্টার্চ ও চালের গুঁড়ো দিয়ে কোট
করে নিন। এর পর পাতিলেবুর রস, ফেটানো টক দই আর সামান্য জল দিয়ে আবার
মাখিয়ে নিন। আলতো হাতে সমস্ত উপকরণ মাখাবেন। খেয়াল রাখবেন যাতে মশলা
মাখানোর সময় পনিরগুলো ভেঙে না যায়, গোটা থাকে।
কড়াইতে তেল গরম করে নিন। ডুবো তেলে পনিরগুলো লাল করে ভেজে তুলে নিন। অন্য একটি ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে গোটা জিরা, রসুন কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, গোটা কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিন। এতে ভেজে রাখা পনির আর সামান্য নুন দিয়ে মিশিয়ে নিন ভাল ভাবে। সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন পনির ৬৫।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications