Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ওজন নিয়ন্ত্রণ থেকে রক্তাল্পতা নিরাময়, সবই করবে পালং ডাল! রাঁধবেন কী ভাবে?
পালং শাক এখন সারা বছর ধরে পাওয়া গেলেও শীতকালে দেশি পালংয়ের স্বাদই আলাদা। যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। পালং শাকে ভিটামিন এ, সি এবং কে ভরপুর মাত্রায় থাকে। এই শাকে আয়রনও থাকে প্রচুর। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে রক্তাল্পতা নিরাময় - পালং শাকের জুড়ি মেলা ভার। দৃষ্টিশক্তি ভালো রাখতেও উপকারী পালং শাক। এতে কম ক্যালোরি এবং ফাইবার বেশি থাকায় হজম ভালো হয়। ওজন নিয়ন্ত্রণেও বেশ উপকারী।
অন্যদিকে, উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হল ডাল। ভাতের সঙ্গে ডাল কম-বেশি সব বাড়িতেই হয়ে থাকে। এর সঙ্গে শুধু যোগ করতে হবে পালং শাক। অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য পালং ডাল। দেখে নিন কী ভাবে রাঁধবেন।

পালং ডালের উপকরণ
এক কাপ মুগ ডাল, এক আঁটি পালং শাক, হিং পাউডার, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রান্নার জন্য সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা।
পালং ডাল তৈরির পদ্ধতি
ডাল ভালো করে ধুয়ে ঘণ্টা দুয়েক জলে ভিজিয়ে রাখুন। তার পর প্রেশার কুকারে পরিমাণমতো জল, সামান্য তেল, নুন ও হলুদ দিয়ে ডাল সেদ্ধ করে নিন। পালং শাক কুচিয়ে নিন। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
এ বার কড়াইতে সর্ষে তেল গরম করতে দিন। তেল গরম হলে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিন গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়ন একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লালচে হলে আদা ও রসুন কুচি দিয়ে ভাজুন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে দিন। এর সঙ্গে অল্প নুন দেবেন তাহলে টমেটো সেদ্ধ হবে তাড়াতাড়ি।
এর পর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিন - হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে মশলা একটু কষিয়ে নিয়ে একেবারে শেষে দিয়ে দিন পালং শাক। নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিন ভালো করে। পালং শাক একটু সেদ্ধ হয়ে এলে ডাল দিয়ে দিন। ভালো করে ফুটিয়ে নুন এবং সামান্য চিনি দিয়ে দেবেন। নামানোর আগে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নিতে পারেন। এতে ডাল আরও সুস্বাদু হবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications