Palak Chicken Recipe: ডিনারে বানিয়ে ফেলুন পালং শাক দিয়ে চিকেন, রইল রেসিপি

Posted By:

Palak Chicken Recipe in Bengali: পুষ্টিতে ভরপুর পালং শাক। দেহের পুষ্টির চাহিদা সহজেই মেটাতে পারে এই শাক। প্রায় প্রতিদিনই খাবারের পাতে পালং রাখলে মিলবে নানা সুফল। ভিটামিন বি কমপ্লেক্স বা ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে ভরপুর এই শাকে। চোখ ও ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই। ঘন সবুজ পাতার পালং শাক দিয়ে বানানো যায় রকমারি সুস্বাদু পদ। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পালং চিকেন তৈরির প্রণালী। দেখে নিন কী ভাবে তৈরি করবেন।

Palak Chicken Recipe

উপকরণ

৫০০ গ্ৰাম হাড় ছাড়া চিকেন

ধনে পাতা কুটি

২৫০ গ্ৰাম পালং শাক

পেঁয়াজ কুচি

কয়েকটা কাঁচা লঙ্কা

আদা ও রসুন বাটা

১/২ চামচ গোটা জিরে

১/২ চামচ গোটা ধনে

গোটা গরম মশলা

১/২ চামচ পাতিলেবুর রস

১ চামচ গোলমরিচ গুঁড়ো

পরিমাণমতো হলুদ

১/২ চামচ মাখন

নুন ও চিনি স্বাদমতো

পরিমাণমতো সাদা তেল

আরও পড়ুন: সন্ধে হলেই মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে? বানাতে পারেন পালং শাকের পকোড়া

তৈরির পদ্ধতি

১) চিকেন ভাল করে ধুয়ে গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, আদা ও রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন আধ ঘণ্টা।

২) পালং শাকটা সেদ্ধ করে নিন। মিক্সিতে সেদ্ধ পালং শাক, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে মিহি করে বেটে নিন।

৩) কড়াইতে তেল গরম করে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিন। গোটা মশলা থেকে গন্ধ বেরোলে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিন। পেঁয়াজের রঙ গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজুন।

৪) এরপর কড়াইতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। সবকটি উপকরণ ভাল করে কষতে থাকুন।

৫) কিছুক্ষণ পর হলুদ গুঁড়ো ও পালং শাক বাটা দিয়ে ভাল করে কষে নিন।

৬) মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিন।

৭) কিছুক্ষণ পর ঢাকা খুলে ওপরে বাটার দিয়ে পরিবেশন করুন গরমাগরম পালং চিকেন।

[ of 5 - Users]
Story first published: Friday, December 16, 2022, 20:41 [IST]
X
Desktop Bottom Promotion