Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সন্ধে হলেই মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে? বানাতে পারেন পালং শাকের পকোড়া, জমে যাবে চায়ের আড্ডা
সন্ধে হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। চপ, পকোড়া, ক্রিসপি চিকেন ফ্রাই, মাছ মাংসের কাটলেট জাতীয় মুচমুচে খাবারের দিকে মন টানে বেশি। সব সময় তো আর দোকান থেকে কিনেও খাওয়া যায় না, তাহলে শরীর খারাপ অবধারিত! তাই এবার থেকে মুচমুচে কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতেই বানান। স্বাস্থ্যকর অথচ সুস্বাদু খাবার খেতে চাইলে বানিয়ে নিতে পারেন মুচমুচে পালং শাকের পকোড়া। সন্ধের চায়ের আড্ডা একেবারে জমে যাবে। খুব কম উপকরণেই বানানো যায় এই পকোড়া, আর খেতেও চমৎকার।
পালং শাক বেশ সস্তা আর পুষ্টিকরও। প্রোটিন, ফাইবার, ভিটামিন এ এবং সি যুক্ত এই শাক আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। চলুন জেনে নেওয়া যাক, পালং শাকের পকোড়ার রেসিপি -

পালং শাকের পকোড়া তৈরির উপকরণ
পালং শাক পরিমাণমতো
একটা-দু'টো পেঁয়াজ
কাঁচা লঙ্কা কুচি
এক চামচ জোয়ান
স্বাদ অনুযায়ী নুন
পরিমাণমতো বেসন
এক চিমটে হিং
প্রয়োজনমতো তেল
আরও পড়ুন : বাসি রুটি না ফেলে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ, চেটেপুটে সাফ হবে পাত!
পালং শাকের পকোড়া তৈরির পদ্ধতি
১) একটি বাটিতে পালং শাক, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জোয়ান, নুন, বেসন নিয়ে মাখুন খুব ভাল করে। মাখা হয়ে গেলে তাতে হিং মিশিয়ে নিন।
২) এবার কড়াইতে তেল গরম করে তাতে অল্প অল্প করে পালং শাকের মিশ্রণ দিয়ে ভাজুন ভাল করে। মাঝারি থেকে উচ্চ আঁচে ভাজবেন। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস, তৈরি পালং শাকের পকোড়া! এবার সস ও কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications