Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগির ঝোল, কষা সবই একঘেয়ে লাগে? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নিজামি চিকেন!
বাঙালি বাড়িতে সপ্তাহে দুই তিন দিন মাংস রান্না হয়েই থাকে। আর তার বেশির ভাগটাই মুরগির মাংস। পাঁঠার মাংস সাধারণত রবিবার ছাড়া হয় না বললেই চলে। কিন্তু সবসময় মাংসের সেই একঘেয়ে ঝোল, কষা কারই বা ভাল লাগে! তাই এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নিজামি চিকেন। রান্না হয় খুব তাড়াতাড়ি, আর খেতেও বেশ সুস্বাদু।
নিজামি চিকেনের উপকরণ
আধা কেজি মুরগি, এক টেবিল চামচ পোস্ত, ২টো তেজপাতা, গোটা গরম মশলা, পরিমাণমতো ঘি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, ২ চা চামচ ফ্রেশ ক্রিম, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কয়েকটা কাজুবাদাম, শুকনো লঙ্কা কয়েকটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণমতো টক দই, ধনেপাতা কুচানো, রান্নার জন্য তেল।

নিজামি চিকেন তৈরির প্রণালী
মুরগি মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন। মিক্সার গ্রাইন্ডারে কাজুবাদাম, লাল লঙ্কা, পোস্ত, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মিহি করে বেটে নিন। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন।
মশলার কাঁচা গন্ধ চলে গেলে মুরগির মাংস দিয়ে কষাতে থাকুন। এতে বেটে রাখা মশলা, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেবেন। ভালো ভাবে মাংস কষান। মাংস থেকে তেল ছেড়ে এলে টক দই দিয়ে দিন। আবারও কষাতে থাকুন। ঢাকা দিয়ে মিনিট পনেরো রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন। প্রয়োজন হলে এতে অল্প জলও ব্যবহার করতে পারেন।
রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিন। রুটি, পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন নিজামি চিকেন!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications