শীতের সান্ধ্য আড্ডায় বানিয়ে নিন মটন টিকিয়া, রইল রেসিপি

Posted By:

পাঁঠার মাংস কমবেশি সকলেরই প্রিয়। নেহাতই স্বাস্থ্যের কারণে নিষেধ না থাকলে এ খাবার বাদ দিতে চান না কেউই। মটনের কষা, বড় বড় আলু দিয়ে পাতলা ঝোল তো সবসময় খাওয়া হয়। আবার মটন দিয়ে বিভিন্ন স্টার্টারও বানানো হয়ে থাকে। আজ আপনাদের জন্য রইল মটন টিকিয়ার রেসিপি।

মটন টিকিয়ার উপকরণ

মটন (কিমা)২৫০ গ্রাম, ছাতু বা বেসন পরিমাণমতো, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা পেঁপে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এক চামচ পাতিলেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, সর্ষে তেল, ঘি, গরম মশলা গুঁড়ো।

mutton recipe

মটন টিকিয়া তৈরির পদ্ধতি

মটন কিমা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বাটিতে মটন কিমার মধ্যে কাঁচা পেঁপে বাটা, আদা বাটা, রসুন বাটা, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিন এক থেকে দুই ঘণ্টা।

তার পর মটনের এই মিশ্রণে ছাতু বা বেসন দিয়ে ভাল করে মেখে নিতে হবে। দুই হাতে একটু সর্ষের তেল মেখে নিন। মটনের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতে চেপে কাটলেটের আকারে গড়ুন।

তাওয়া গরম করে তাতে সর্ষে তেল ব্রাশ করে নিন। ঢিমে আঁচে একে একে টিকিয়াগুলো দিয়ে দিন। উল্টেপাল্টে দু'পিঠ ভালো করে ভেজে নিলেই রেডি মটন টিকিয়া। একটু স্যালাড আর কাসুন্দি সহযোগে পরিবেশন করুন মটন টিকিয়া।

[ of 5 - Users]
Story first published: Wednesday, January 24, 2024, 17:29 [IST]
X
Desktop Bottom Promotion