বিরিয়ানি তো প্রায়ই খান, এ বার চেখে দেখুন মটন তেহারি, রইল রেসিপি

Posted By:

উৎসবে অনুষ্ঠানে মেনুতে আর কিছু থাকুক না থাকুক, বিরিয়ানি কিন্তু থাকবেই! রেস্তোরাঁতে গেলেও সাধারণত বিরিয়ানি অর্ডার দেওয়া হয়। তাছাড়া ছুটির দিনে বাড়িতে তো প্রায়ই বিরিয়ানি রান্না হয়। তবে মাঝেমাঝে স্বাদবদল করতে ইচ্ছে হয় বইকি। তাই এ বার বিরিয়ানি না বানিয়ে, রেঁধে ফেলতে পারেন মটন তেহারি। দেখে নিন রেসিপি।

উপকরণ

গোবিন্দভোগ চাল, ৫০০ গ্রাম পাঁঠার মাংস, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, ঘি পরিমাণমতো, জায়ফল ও জয়িত্রী গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, বেরেস্তা, খোয়া ক্ষীর, স্বাদমতো নুন, সাদা তেল।

mutton tehari

প্রণালী

পাঁঠার মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে পেঁয়াজ হালকা করে ভেজে নিন। এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে মাংস, টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে কষিয়ে নিন। ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নিন। সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিন। এ বার চালের সঙ্গে কাঁচা লঙ্কা, নুন, তেজপাতা, গোটা গরম মশলা আর পরিমাণমতো জল দিয়ে গ্যাসে বসান। ভাত ৭০-৮০ শতাংশ হয়ে এলে তখন তাতে মাংসটা দিয়ে দিন। এর সঙ্গে কেওড়ার জল, গোলাপ জল, জয়িত্রী গুঁড়ো, খোয়া ক্ষীর আর বেরেস্তা দিয়ে দমে বসান। এ ভাবে কিছুক্ষণ দমে থাকার পরই তৈরি হয়ে যাবে মটন তেহারি।

[ of 5 - Users]
Story first published: Monday, February 5, 2024, 23:16 [IST]
X
Desktop Bottom Promotion