Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ছুটির দুপুরে গরম ভাতের সঙ্গে থাকুক মটন কোলাপুরি, জেনে নিন রেসিপি
সপ্তাহান্তে একটা ছুটি। সবাই বাড়িতেই থাকে এ দিন। তাই এই একটা দিন ভালো-মন্দ রান্না না করলে হয়! এই রবিবারের মেনুতে বানিয়ে ফেলুন খাসির মাংসের কোলাপুরি। কষা, ঝোল, কোর্মা তো অনেক হল, এ বার স্বাদবদল করতে একটু অন্য ধরনের রান্না ট্রাই করে ফেলুন। কী ভাবে তৈরি করবেন? রইল তারই রেসিপি।
মটন কোলাপুরির উপকরণ
এক কেজি খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আধ কাপ নারকেল কোরা, হলুদ গুঁড়ো, লবঙ্গ, ১ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ তিল, ৩ টেবিল চামচ পোস্ত, গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন।

মটন কোলাপুরি রান্নার পদ্ধতি
খাসির মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এতে আদা, রসুন বাটা মাখিয়ে ঘণ্টাখানেক ঢাকা দিয়ে রেখে দিন। কড়াইতে তেল গরম করে গোটা ধনে, গোটা জিরে, পোস্ত, তিল, লঙ্কা, লবঙ্গ ফোড়ন দিন। ফোড়ন হালকা ভাজা হলে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রঙ লালচে হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন নারকেল কোরা। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আঁচ নিভিয়ে দিন। একটু ঠান্ডা করে সবটা মিক্সিতে দিয়ে বেটে নিন।
ওই কড়াইতে আরও একটু পেঁয়াজ কুচি ভেজে নিন। এর মধ্যে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা মটন। একটু নাড়াচাড়া করার পর, খাসির মাংসের জন্য আলাদা করে রাখা বেটে রাখা মশলা দিয়ে দিন। ভালো করে কষিয়ে নিন। ঢাকা দিয়ে রান্না করবেন। মাঝেমধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে।
মাংস থেকে তেল ছেড়ে এলে এক কাপ গরম জল দিয়ে দিন। আবার ঢাকা দিয়ে রান্না করুন। মাংস সেদ্ধ হতে দিন। মটন সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তবে তাড়াতাড়ি করতে চাইলে প্রেশার কুকারেও ২-৩ সিটি দিয়ে নিতে পারেন। মাংস সেদ্ধ হলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। ভালো ভাবে মিশিয়ে নিলেই তৈরি মটন কোলাপুরি! গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications