Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগির কষা কিংবা ঝোল নয়, রেঁধে ফেলুন সুস্বাদু মুর্গ কাসুন্দি!
শীতের মরশুম মানেই জমিয়ে খাওয়াদাওয়া। মেনুতে সপ্তাহে এক দু'দিন চিকেন থাকেই। তবে রোজ ওই একঘেয়ে চিকেন কারি ও চিকেন কষা খেতে কারই বা ভাল লাগে! একটু ভিন্ন স্বাদের খাবার খেতে সকলেরই মন চায়। চটজলদি বানানো যায়, অথচ স্বাদবদলও হবে চিকেনের, এমন একটি রেসিপির খোঁজ করছেন? বানিয়ে ফেলতে পারেন মুর্গ কাসুন্দি। রইল রেসিপির হদিশ।
মুর্গ কাসুন্দির উপকরণ
হাফ কেজি মুরগির মাংস, ৩ টেবিল চামচ কাসুন্দি, আধ কাপ টক দই, ২ টেবিল চামচ পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো নুন ও চিনি, রান্নার জন্য সর্ষের তেল।

মুর্গ কাসুন্দি রান্নার পদ্ধতি
মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। বড় বাটিতে মুরগির মাংস নিয়ে তাতে টক দই, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য তেল মাখিয়ে ঘণ্টা খানেক ম্যারিনেশনের জন্য রেখে দিন। কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে নাড়াচাড়া করুন কিছুক্ষণ। তারপর ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেবেন।
মিনিট দশেক পরে এতে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ মতো নুন, চিনি আর কাসুন্দি দিয়ে ভাল করে মিশিয়ে দিন। চেরা কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবেন। গ্রেভি শুকিয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আঁচ নিভিয়ে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। তারপর সাদা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মুর্গ কাসুন্দি!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications