Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Parenting Tips: সন্তানের অলসতা আসতে পারে মা-বাবার থেকেই! জানুন প্রতিরোধের উপায়
Parenting Tips: প্রত্যেক মা-বাবাই তাদের সন্তানদের বড় করতে নিজেদের মধ্যেও পরিবর্তন আনে। যা খুবই স্বাভাবিক বিষয়। কারণ, সন্তানরা নিজের মা-বাবার থেকেই অনেক কিছু তাদের অজান্তেই শিখে ফেলে। মা-বাবার আচরণ, ভালো বা খারাপ অভ্যাস ইত্য়াদি সরাসরি প্রভাব পড়ে সন্তানের উপর। তবে অনেক সময় বাবা-মায়ের অজান্তেই এমন অভ্যাস গ্রহণ করেন, যা শিশুদের অলস (Child's laziness) করে তুলতে পারে।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। সন্তানরা পরিশ্রমী ও দায়িত্বশীল (Hardworking and responsible child) হওয়ার পরিবর্তে অলস হয়ে পড়লে, এর কারণ হতে পারে বাবা-মায়ের কিছু অভ্যাস। মা-বাবার অভ্যাস সন্তানদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অভিভাবকরা যদি সজাগ থাকেন এবং তাদের সন্তানদের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দায়িত্ব শেখান, তবে তারা অলস হওয়ার পরিবর্তে পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবে। আসুন জেনে নেওয়া যাক, কী সেই অভ্যাসগুলি, যা শিশুদের অলস করে দিতে পারে (Parental habits that make children lazy)। সঙ্গেই জানবেন, কীভাবে এই সমস্যা এড়ানো যায়।
- অভিভাবকরা প্রায়শই তাদের সন্তানদের ছোট-বড় প্রতিটি সমস্যার সমাধান নিজেরাই খুঁজে বের করে দেয়। যদি বাবা-মায়েরা সন্তানদের স্কুলের প্রকল্প থেকে শুরু করে দৈনন্দিন কাজ পর্যন্ত সবকিছুতে হস্তক্ষেপ করে, তবে শিশুরা নিজেরা কিছুই করতে শিখতে পারবে না। এই অভ্যাস ধীরে ধীরে তাদের অলস করে তোলে। তাই মা-বাবাদের সব বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলা উচিত। সন্তানদের নিজেদের সমস্যা সমাধানের সুযোগ করে দিন। প্রয়োজনে নির্দেশনা দিতে পারেন, তবে তাদের সমস্ত কাজ নিজে করবেন না।
- অনেক সময় সন্তানরা বাড়ির কোনও কাজের দায়িত্ব নিতে চায় না। এতে তারা অলস হয়ে যেতে পারে। মা-বাবার ভাবেন, সন্তানরা এখনও ছোট এবং তাদের দায়িত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু এই ধারনা আপনার সন্তানের অভ্যাস নষ্ট করতে পারে। তাই সন্তানদের বয়স অনুযায়ী ছোট ছোট কাজের দায়িত্ব দিন। যেমন খেলনা তোলা, জামাকাপড় গুছিয়ে রাখা, টেবিল সেট করা। এসব কাজের মাধ্যমে তারা দায়িত্বের গুরুত্ব বুঝতে পারবে।
Parenting Tips: শিশুর বদ অভ্যাস আজই ছাড়ান, রইল কিছু কার্যকরী ও সহজ প্যারেন্টিং টিপস
- মোবাইল, টিভি বা গেমের মতো জিনিসের অতিরিক্ত সহজলভ্যতা আপনার সন্তানকে অলস করে তোলে। এতে শারীরিক কার্যকলাপ থেকে দূরে থাকে এবং স্ক্রিনে সময় কাটাতে শুরু করে। এজন্য সন্তানদের বিনোদনের সময় সীমিত করতে হবে। পাশাপাশি তাদের খেলাধুলা বা অন্যান্য সৃজনশীল কাজে জড়িত করুন।
- সন্তানরা তাদের মা-বাবাকে যা করতে দেখে তাই শেখে। এক্ষেত্রে অভিভাবকরা নিজেরাও অলস হলে তা সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অভিভাবকদের নিজেদেরও সক্রিয় হতে হবে। কঠোর পরিশ্রম, সময়ের জ্ঞান ইত্যাদি বিষয় প্রদর্শন করুন, যাতে সন্তানরা অনুপ্রাণিত হয়।
- অনেক অভিভাবক তাদের সন্তানরা কিছু চাওয়ার সঙ্গে সঙ্গেই তা দিয়ে ফেলে। এই আচরণ সন্তানদের মধ্যে কঠোর পরিশ্রম ও ধৈর্যের অভাব সৃষ্টি করে। তারা মনে করে, কোনও প্রচেষ্টা ছাড়াই সবকিছু অর্জন করা সম্ভব। তাই সন্তানদের শেখান যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা যায়। তাদের একটু অপেক্ষা করার এবং কঠোর পরিশ্রম করার অভ্যাস করুন।



Click it and Unblock the Notifications