Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গরম ভাতের সঙ্গে পাতে পড়ুক লোটে মাছের ঝুরি, দেখে নিন রেসিপি
ভোজন রসিক বাঙালির পছন্দের খাবারের তালিকার উপরের দিকেই রয়েছে মাছ। প্রতিদিন পাতে এক টুকরো মাছ না পড়লে বাঙালির পেট ও মন, কোনওটিই ভরে না। আর তা যদি হয় লোটে, তবে তো কথাই নেই! এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। অথচ মাছের তালিকায় বহুদিন ধরেই ব্রাত্য ছিল লোটে। এখনও যে পশ্চিমবঙ্গের সর্বত্র এই মাছের খুব পরিচিতি রয়েছে, তা কিন্তু নয়। তবে বেশিরভাগ বাড়ির রান্নাঘরেই ঢুকে পড়েছে এই মাছ। যাঁরা একবার লোটে খেয়েছেন তাঁরা আর ভুলতে পারেন নি।
লোটের নানা রকম রেসিপির মধ্যে বেশি জনপ্রিয় লোটে মাছের ঝুরি। আজ আমরা আপনাদের এই রেসিপিটিই জানাব। তাহলে দেখে নিন, বাড়িতে কী ভাবে তৈরি করবেন লোটে মাছের ঝুরি।

উপকরণ
এক কেজি লটে মাছ
সর্ষে তেল পরিমাণমতো
রসুন কুচি
৩-৪টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
২টো টমেটো কুচি
স্বাদমতো নুন
পরিমাণমতো হলুদ গুঁড়ো
এক টেবিল চামচ আদা, রসুন বাটা
এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
কয়েকটা কাঁচা লঙ্কা চেরা
এক মুঠো ধনে পাতা কুচি
তৈরির পদ্ধতি
১) প্রথমে লটে মাছগুলোর মাথা কেটে বাদ দিন। তারপর মাছগুলো ছোটো ছোটো পিস করে নিয়ে ধুয়ে নিন ভাল করে।
২) কড়াইতে সর্ষে তেল গরম করে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিন।
৩) এবার আদা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন।
৪) তারপর টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।
৫) এবার লটে মাছগুলো দিয়ে কষাতে থাকুন। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন।
৬) মাছগুলো ধীরে ধীরে গলতে শুরু করবে। মাছ থেকে জল বেরোতে থাকবে। যতক্ষণ না তরকারির জল পুরো শুকিয়ে গিয়ে একেবারে ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকুন।
৭) জল শুকিয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে যাবে লটে মাছের ঝুরি! এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications