Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আপনার হাতের কেশরী সন্দেশ খেলে হীনমন্যতায় ভুগবে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

তা আপাতত অনেক নোনতা হল। তাই আপনাদের জন্য একটা জনপ্রিয় সন্দেশের রেসিপি নিয়ে এলাম আমরা। কেশরি সন্দেশ বা জাফরানি সন্দেশ।
তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক জাফরানি সন্দেশ বানাতে কী কী লাগছে।
উপকরণ
- ক্রিমযুক্ত দুধ - ১ লিটার
- লেবুর রস - ১ টেবিলচামচ
- গুঁড়ো চিনি- ৪ টেবিল চামচ
- ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
- ছোট এলাচ গুঁড়ো - ১ চা চামচ
- জাফরান - ১ চুটকি (১ টেবিল চামচ দুধে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন)
- পেস্তা ও আমন্ড কুচি সাজানোর জন্য
প্রণালী
- একটি ডেকচিতে দুধ ঢালুন। দুধ ফোটান। একফুট হলেই তাতে লেবুর রস দিয়ে আঁচ একেবারে কমিয়ে দিন। এরপর ১ মিনিট হাল্কা আঁচে রাখুন। হাতা দিয়ে নাড়াতে পারেন দুধটা। ছানা কেটে গেলে জল উপরে উঠে আসবে।
- একটি বড় ছাকনিতে মসলিন কাপড় দিয়ে তাতে ছানাটা ছেঁকে নিন।
- ভাল করে জল ছেঁকে পুটলি বেঁধে টাঙিয়ে রাখুন। যাতে ছানার মধ্যে থেকে সব জল বেরিয়ে যায়।
- জল ঝরানো ছানা একটি শুকনো পাত্রে বের করে নিয়ে তাতে চিনি গুঁড়ো, গুঁড়ো দুধ এবং এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে মাখুন। তালুর নিচের দিক দিয়ে ভাল করে ঘষে ঘষে ছানাটি মসৃণ করুন।
- একটি ননস্টিক প্যানে ১ মিনিট মতোমাখা ছানাটি রান্না করে নিন।
- মিশ্রণটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখুন।
- তারপর আবার ভাল করে একবার ঠেসে মেখে নিন।
- হাতের তালুতে রেখে নাড়ু পাকান। তারপর দুই হাতের তালুর মাঝে রেখে চেপে দিন।
- সন্দেশের উপর দুধে ভেজানো জাফরান ব্রাশ করে দিন।
- পেস্তা ও আমন্ড দিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Kesari Sandesh, simple recipe, try it at home
Story first published: Wednesday, July 23, 2014, 18:27 [IST]
Other articles published on Jul 23, 2014



Click it and Unblock the Notifications