আপনার হাতের কেশরী সন্দেশ খেলে হীনমন্যতায় ভুগবে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার

Posted By:
আপনার হাতের কেশরী সন্দেশ খেলে হীনমন্যতায় ভুগবে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার
বাঙালি মানেই মিস্টির পোকা। মিস্টিতে না নেই। সে চমচম হোক আর রসগোল্লা, ক্ষীরকদম্ব হোক বা রাবড়ি। আর সন্দেশ তাই পাতে পড়লে ছাড়ার কোনও কারণই নেই।

তা আপাতত অনেক নোনতা হল। তাই আপনাদের জন্য একটা জনপ্রিয় সন্দেশের রেসিপি নিয়ে এলাম আমরা। কেশরি সন্দেশ বা জাফরানি সন্দেশ।

তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক জাফরানি সন্দেশ বানাতে কী কী লাগছে।

উপকরণ

  • ক্রিমযুক্ত দুধ - ১ লিটার
  • লেবুর রস - ১ টেবিলচামচ
  • গুঁড়ো চিনি- ৪ টেবিল চামচ
  • ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
  • ছোট এলাচ গুঁড়ো - ১ চা চামচ
  • জাফরান - ১ চুটকি (১ টেবিল চামচ দুধে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন)
  • পেস্তা ও আমন্ড কুচি সাজানোর জন্য

প্রণালী

  • একটি ডেকচিতে দুধ ঢালুন। দুধ ফোটান। একফুট হলেই তাতে লেবুর রস দিয়ে আঁচ একেবারে কমিয়ে দিন। এরপর ১ মিনিট হাল্কা আঁচে রাখুন। হাতা দিয়ে নাড়াতে পারেন দুধটা। ছানা কেটে গেলে জল উপরে উঠে আসবে।
  • একটি বড় ছাকনিতে মসলিন কাপড় দিয়ে তাতে ছানাটা ছেঁকে নিন।
  • ভাল করে জল ছেঁকে পুটলি বেঁধে টাঙিয়ে রাখুন। যাতে ছানার মধ্যে থেকে সব জল বেরিয়ে যায়।
  • জল ঝরানো ছানা একটি শুকনো পাত্রে বের করে নিয়ে তাতে চিনি গুঁড়ো, গুঁড়ো দুধ এবং এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে মাখুন। তালুর নিচের দিক দিয়ে ভাল করে ঘষে ঘষে ছানাটি মসৃণ করুন।
  • একটি ননস্টিক প্যানে ১ মিনিট মতোমাখা ছানাটি রান্না করে নিন।
  • মিশ্রণটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখুন।
  • তারপর আবার ভাল করে একবার ঠেসে মেখে নিন।
  • হাতের তালুতে রেখে নাড়ু পাকান। তারপর দুই হাতের তালুর মাঝে রেখে চেপে দিন।
  • সন্দেশের উপর দুধে ভেজানো জাফরান ব্রাশ করে দিন।
  • পেস্তা ও আমন্ড দিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Wednesday, July 23, 2014, 18:27 [IST]
X
Desktop Bottom Promotion