Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
কাবাব খেতে ইচ্ছে করছে? বাড়িতেই বানিয়ে ফেলুন মুর্গ কাসুন্দি টিক্কা
রেস্তরাঁয় গেলেই যে খাবারগুলি আপনার মুখে জল এনে দিতে পারে, তার মধ্যে কাবাব অন্যতম। শীতের মরশুমে গরমাগরম পকোড়া, কাবাব খেতে কিন্তু বেশ লাগে। কাবাব বলতে প্রথমেই মাথায় আসে চিকেনের কথা। রেশমি, কলমি, শামি, মালাই, টিক্কা, টেংরি, বটি - চিকেন কাবাবের তালিকা শেষ হওয়ার নয়। এ বার চেখে দেখুন সুস্বাদু মুর্গ কাসুন্দি টিক্কা। এর জন্য রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন রেসিপি।
মুর্গ কাসুন্দি টিক্কার উপকরণ
৩০০ গ্রাম বোনলেস চিকেন (বড় মাপের পিস করে কাটা), কাসুন্দি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ফেটানো টক দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পাতিলেবুর রস, পরিমাণমতো মাখন, কসৌরি মেথি গুঁড়ো, স্বাদমতো নুন, পরিমাণমতো সর্ষে তেল।

মুর্গ কাসুন্দি টিক্কা তৈরির পদ্ধতি
মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বড় বাটিতে মুরগির
মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, নুন, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা
মাখিয়ে ২০ মিনিট মতো ম্যারিনেট করে রাখুন।
এর পর টক দই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কসৌরি মেথি
গুঁড়ো, কাসুন্দি এবং সর্ষের তেল মাংসের গায়ে মাখিয়ে সেগুলি একটি
কাঠির মধ্যে গেঁথে নিন।
রান্নাঘরে মজুদ মশলাপাতি দিয়েই রেঁধে ফেলুন জিভে জল আনা 'মুর্গ শাল্মী'!
ফ্রাইং প্যান বা তাওয়ায় মাখন গরম করে মাংস উল্টেপাল্টে সেঁকে নিন ভালো ভাবে। তারপর আগুনের উপর তারজালি রেখে মাংস সামান্য পুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুর্গ কাসুন্দি টিক্কা! স্যালাড এবং পুদিনা চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications