Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
৩০ মিনিটেই বানিয়ে ফেলুন খেজুর গুড়ের ব্রাউনি! রইল রেসিপি
ব্রাউনির নামেই জিভে জল আসে আট থেকে আশির! সাধারণত আমরা চকোলেট ব্রাউনিই খেয়ে থাকি। তবে চাইলে আপনি খেজুর গুড় দিয়েও ব্রাউনি তৈরি করে ফেলতে পারেন। যদি হাতে থাকে মিনিট পনেরো-কুড়ি সময়, তবে মাত্র কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলা যেতে পারে গুড়ের ব্রাউনি। রইল প্রণালী।
গুড়ের ব্রাউনির উপকরণ
কোকো পাউডার আধা কাপ, গলানো মাখন পরিমাণমতো, তরল খেজুর গুড় ১ কাপ, ৪টে ডিম, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ১ কাপ ময়দা, বেকিং পাউডার ১ চা চামচ, ডার্ক চকোলেটের কুচি।

তৈরির পদ্ধতি
প্রথমে ময়দা চেলে রাখুন। একটা বড় বাটিতে খেজুর গুড়ের সঙ্গে গলানো মাখন ভালো ভাবে ফেটিয়ে নিন। এতে একে একে চারটি ডিম দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণে ছাঁকনি দিয়ে চালা ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার দিয়ে দিন। সমস্ত উপকরণ ভালো করে ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে কোথাও ডেলা না হয়ে থাকে। একেবারে মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। সব শেষে ভ্যানিলা এসেন্স ও চকোলেটের কুচি দিয়ে দিন এতে।
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাইক্রোওয়েভ ওভেন ১৫ মিনিট প্রি-হিট করে নিতে হবে। একটি বেকিং ট্রে-তে মাখন লাগিয়ে নিন। এতে ব্রাউনির মিশ্রণটি ঢেলে সমানভাবে বিছিয়ে দিতে হবে। এ বার প্রি-হিট করা ওভেনে বেকিং ট্রে ঢুকিয়ে দিন। ২৫ থেকে ৩০ মিনিট বেক করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে বেকিং ট্রে থেকে নামিয়ে নিজের পছন্দমতো আকারে কেটে নিন। উপরে তরল খেজুর গুড় ছড়িয়ে পরিবেশন করুন গুড়ের ব্রাউনি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications