Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মটন রেজালায় মন জয় করুন অতিথির, রইল রেসিপি
চিকেন যতই খাওয়া হোক না কেন, পাঁঠার মাংসের প্রতি বাঙালির আলাদাই টান। পাতে মটন পড়লে চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। অনেকের পছন্দ মটন কষা, আবার কেউ কেউ পাতলা আলু ঝোলেই সন্তুষ্ট। তবে কষা আর ঝোল ছাড়া আর কী বানানো যায় ভাবছেন? তাহলে রেঁধে ফেলতে পারেন মটন রেজালা। রইল প্রণালী।
উপকরণ
এক কেজি পাঁঠার মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, গোলমরিচ গুঁড়ো, টক দই, সাদা তেল, ঘি, বেরেস্তা, স্বাদ মতো নুন ও চিনি, গোটা গরম মশলা, জায়ফল-জয়িত্রি-দারুচিনি: একসঙ্গে গুঁড়ো করা।

প্রণালী
পাঁঠার মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বাটিতে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, নুন ও পরিমাণমতো তেল দিয়ে মাখিয়ে নিন। দুই ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন একপাশে। টক দই ফেটিয়ে রাখবেন।
কড়াইতে ঘি ও তেল একসঙ্গে গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে মশলা মাখানো মাংস দিয়ে দিন। ঢিমে আঁচে কষতে থাকুন। মিনিট পনেরো মাংস কষানোর পর একে একে পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, ফেটানো টক দই, গোলমরিচ গুঁড়ো, জায়ফল-জয়িত্রি-দারুচিনি গুঁড়ো দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। কষানোর মধ্যেই স্বাদ অনুযায়ী চিনি ও নুন দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে। মাংস ভালো ভাবে সিদ্ধ হয়ে এলে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন রুটি, নান বা পরোটার সঙ্গে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications