Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাছের ঝাল, ঝোল, কালিয়া তো অনেক হল, এবার টেস্ট করে দেখুন দুধ মাছ!
বাঙালি বাড়ির রোজকার মেনুতে আর কিছু থাকুক বা না থাকুক, মাছের কোনও না কোনও পদ থাকবেই! তবে মাছ রান্না হলেও মাছের পদের বিশেষ রকম ফের দেখা যায় না। সেই ঘুরিয়ে ফিরিয়ে মাছের ঝোল, ঝাল, ভাজা, কালিয়া, সর্ষে বাটা, ইত্যাদি। এবার ট্রাই করে ফেলুন মাছের একেবারে নিত্যনতুন পদ দুধ মাছ।

উপকরণ
৪-৫ পিস কাতলা মাছ
পরিমাণমতো দুধ
৪টে মাঝারি সাইজের পেঁয়াজ
৫০ গ্রাম কাজুবাদাম
আদা বাটা
রসুন বাটা
কাঁচা লঙ্কা বাটা
২-৩টে গোটা কাঁচা লঙ্কা
ধনেপাতা কুচি
একটা তেজপাতা
ছোটো এলাচ
শুকনো লঙ্কা
দারুচিনি
লবঙ্গ
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
স্বাদ মতো চিনি ও নুন
পরিমাণমতো সর্ষে তেল
আরও পড়ুন : চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন ককটেল, জমে যাবে ঘরোয়া পার্টি!
তৈরির পদ্ধতি
১) মাছের পিসগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ নুন ও হলুদ মাখিয়ে রাখুন।
২) ২টো পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিন। আর দু'টো পেঁয়াজ কুচি করে নিন।
৩) কাজুবাদাম জলে ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। তারপর মিক্সিতে বাদামের পেস্ট তৈরি করে নিন।
৪) গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করুন। পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তুলে নিন। ওই তেলেই ভেজে নিন মাছগুলো।
৫) গরম তেলে একটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা এবং দারুচিনি ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে তাতে দিন পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজা। নাড়তে থাকুন।
৬) বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। মশলা কষাতে থাকুন।
৭) মশলা ভালো করে কষে এলে আগে থেকে ফোটানো দুধ তাতে ঢেলে দিন। স্বাদমতো নুন ও চিনি দিন। তরকারি ফুটতে দিন। আঁচ কমিয়ে দেবেন।
৮) ঝোল ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে দুধ মাছ। গরম ভাতের সঙ্গে জমে যাবে একেবারে!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications