Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চায়ের আসর জমে যাবে চিংড়ির ফুলুরি দিয়ে, রইল রেসিপি
ছুটির দিনে ঘরে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের আসা-যাওয়া লেগেই থাকে। সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে মুখরোচক কিছু না থাকলে কিন্তু আড্ডাটা ঠিক জমে না। বাইরের খাবারের উপর ভরসা না করে বাড়িতেই তৈরি করতে পারেন মুখরোচক স্ন্যাকস। বানিয়ে ফেলতে পারেন চিংড়ির ফুলুরি।
চিংড়ি ফুলুরির উপকরণ
চাপড়া চিংড়ি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এক কাপ ময়দা, কর্ন ফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, স্বাদমতো নুন, বেসন পরিমাণমতো, ভাজার জন্য সাদা তেল।

চিংড়ি ফুলুরি তৈরির পদ্ধতি
চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। জল ঝরিয়ে নেবেন ভালো ভাবে। তার পর মিক্সিতে চিংড়িগুলো এক বার ঘুরিয়ে নিন। তবে খুব যেন মিহি করে বাটা না হয়।
একটি বাটিতে চিংড়ির পেস্টের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ময়দা, কর্ন ফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, ডিম এবং স্বাদমতো নুন দিয়ে মাখিয়ে নিন। তারপর মিনিট ১৫ ঢাকা দিয়ে রাখুন।
অন্য একটি পাত্রে বেসন, নুন আর পরিমাণমতো জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করতে বসান। চিংড়ির মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ফুলুরির আকারে গড়ে নিন। বেসনের মিশ্রণে চিংড়ির পুর ডুবিয়ে একে একে গরম তেলে ছাড়তে থাকুন। কম আঁচে সোনালি-বাদামি করে ভেজে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিংড়ির ফুলুরি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications