কষা, কোর্মা তো অনেক হল, এবার বাঁশ দিয়ে হোক মুরগি রান্না!

Posted By:

বাড়িতে অতিথি এসেছে, তাই মুরগির মাংস রাঁধবেন বলে ভেবেছেন। কিন্তু মুরগির কষা, ঝোল কিংবা চিলি চিকেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। তাই সেই একঘেয়ে আলু ঝোল বা কষা না রেঁধে একটু ভিন্ন স্বাদের কিছু বানিয়ে ফেলুন।

মুরগির মাংস যে ভাবেই রান্না করা হোক না কেন, তার স্বাদ হয় দুর্দান্ত। এ বার রেঁধে ফেলুন বাঁশপোড়া মুরগি। বাঁশের খোলের সঙ্গে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই পদ। চটজলদি রান্নাও হয়, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। রেসিপি রইল এখানে।

bamboo chicken recipe

উপকরণ

একটা কচি বাঁশের খোল, আধা কেজি মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষে তেল, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, একটা ফয়েল।

রান্নার পদ্ধতি

মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে তেল, নুন ও চিনি মাখিয়ে ঘণ্টা দুয়েক ম্যারিনেট করে রাখুন।

বাঁশের খোলে বেশি করে সর্ষের তেল মাখিয়ে নিন। ম্যারিনেট করা মাংস বাঁশের মধ্যে পুরে বাকি মশলাটুকুও ঢেলে দিন এর মধ্যে। বাঁশের মুখ ফয়েল পেপার দিয়ে ভাল করে মু়ড়িয়ে নিন।

এ বার গ্যাস জ্বালিয়ে তার উপর বাঁশটি বসিয়ে দিন। জ্বলন্ত উনুনের উপরেও রাখতে পারেন। ৩০-৪০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন বাঁশপোড়া মুরগি।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion