Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো মুচমুচে ফিশ ফিঙ্গার!
Fish Finger Recipe in Bengali: সন্ধে হলেই মুখরোচক খাবারের টানে মনটা আনচান করে। চপ, পকোড়া, কাটলেট জাতীয় মুচমুচে খাবারের দিকে মন টানে বেশি। তবে সব সময় তো আর দোকান থেকে কিনে খাওয়া যায় না, তাহলে শরীর খারাপ অবধারিত। বাড়িতে যদি ভেটকির ফিলে মজুত থাকে, তাহলে তা দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে ফিশ ফিঙ্গার। ভেটকি না হলে কাতলা মাছের টুকরো দিয়েও বানাতে পারেন। তাহলে আর দেরি কেন, চটপট দেখে নিন কী করে বানাবেন রেস্তরাঁর মতো ফিশ ফিঙ্গার।
ফিশ ফিঙ্গারের উপকরণ
৫০০ গ্রাম ভেটকি মাছের ফিলে, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, একটা ডিম, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, পাতিলেবুর রস, দেড় টেবিল চামচ সাদা তিল, ভাজার জন্য সাদা তেল, কিচেন টিস্যু।

ফিশ ফিঙ্গার তৈরির পদ্ধতি
ভেটকি মাছের ফিলে ফিঙ্গারের শেপ করে কেটে নিন। তারপর ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। একটা বাটিতে মাছের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, একটা ডিম, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, ময়দা, সাদা তিল, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে নিন। ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
বাড়িতে অতিথি? একেবারে ভিন্ন স্বাদের নারকেল শিঙাড়া খাইয়ে তাক লাগিয়ে দিন!
কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে ফিঙ্গারগুলো ছাড়তে থাকুন। কম আঁচে উল্টেপাল্টে ভাজতে থাকুন। সোনালী বাদামী রঙ হয়ে এলে তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর রাখুন। টিস্যু পেপার অতিরিক্ত তেল শুষে নেবে। স্যালাড, টমেটো সস এবং কাসুন্দির সঙ্গে গরম গরম ফিশ ফিঙ্গার পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications