Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বেগুন দিয়ে ইলিশ মাছের এই পদটি খেলে ভুলতে পারবেন না! চটপট দেখে নিন রেসিপিটি
বাঙালীর মনে-প্রাণে ইলিশের যে একটা আলাদাই স্থান, সে আর বলার অপেক্ষা রাখে না। বাঙালীর সাথে ইলিশের সম্পর্ক জন্মজন্মান্তরের। ইলিশ শুনলে আমাদের মনে আসে সর্ষে ইলিশ কিংবা ভাপা ইলিশের কথা। কিন্তু এসবের পাশাপাশি আলু-বেগুন দিয়ে ইলিশের ঝোলও কিন্তু কম সুস্বাদু নয়। একবার এই পদটি খেলে মুখে লেগে থাকবে। তাহলে জেনে নিন আলু-বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি।

উপকরণ
পাঁচ পিস ইলিশ মাছ
পরিমাণমতো সর্ষের তেল
বেগুন টুকরো করে কাটা
আলু টুকরো করে কাটা
এক চা চামচ কালো জিরে
এক চা চামচ হলুদ গুঁড়ো
আধা চা চামচ জিরে গুঁড়ো
আধা চা চামচ ধনে গুঁড়ো
কয়েকটা কাঁচা লঙ্কা
নুন স্বাদমতো
আরও পড়ুন : বর্ষায় পাত ভরান ইলিশ ভুনা খিচুড়ি দিয়ে
বানানোর পদ্ধতি
১) ইলিশ মাছ ভাল করে ধুয়ে তাতে হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে তেলে ভেজে নিতে হবে।
২) অল্প নুন, হলুদ মাখিয়ে আলু ও বেগুনের টুকরোগুলিও হালকা করে ভেজে নিন।
৩) তারপর সেগুলি তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিন।
৫) তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন।
৬) ফুট এলে তাতে মাছের টুকরো আর ভেজে রাখা আলু-বেগুন দিয়ে দিন। সঙ্গে কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন।
৭) তারপর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে চার-পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি ইলিশ বেগুনের ঝোল।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications