Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একঘেয়ে পমফ্রেটের ঝাল খেয়ে বিরক্ত? এবার কলাপাতায় মুড়ে বানান গ্রিল্ড স্টাফড পমফ্রেট
সামুদ্রিক মাছের মধ্যে বাঙালির বেশ পছন্দের মাছ পমফ্রেট। কাঁটা বেছে খাওয়ার ঝামেলা নেই, আবার স্বাদেও অতুলনীয়। পমফ্রেটের ঝোল, সর্ষে বাটা দিয়ে মাখো মাখো ঝাল, মশলা পমফ্রেট, বাঙালির হেঁশেলে পমফ্রেটের সাধারণত এই কয়েকটা পদই রান্না হয়ে থাকে। কিন্তু মাঝে মধ্যে তো একটু অন্য রকম রান্না খেতে ইচ্ছে করতেই পারে। তাই আজ আপনাদের জন্য রইল কলা পাতায় মোড়া গ্রিলড স্টাফড পমফ্রেটের সহজ রেসিপি।

গ্রিলড স্টাফড পমফ্রেট তৈরির উপকরণ
পমফ্রেট মাছ
কলাপাতা
কুচো চিংড়ি
একটা বড় সাইজের পেঁয়াজ কুচি
১ চা চামচ রসুন বাটা
কাঁচা লঙ্কা বাটা
১ চা চামচ আদা বাটা
ধনে গুঁড়ো
সামান্য হলুদ গুঁড়ো
আমচুর পাউডার
পরিমাণমতো তেল
স্বাদ অনুযায়ী লবণ
আরও পড়ুন: এই ভাবে রান্না করুন চিতল মাছের কালিয়া, আঙুল চাটতে থাকবে সকলে!
গ্রিলড স্টাফড পমফ্রেট তৈরির পদ্ধতি
১) প্রথমে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নিন। মাছের পাশ থেকে কাটিয়ে নেবেন। যাতে পুর মাছের পেটে ঢোকানো যায়।
২) এবার মাছে নুন, লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আমচুর পাউডার মাখিয়ে ম্যারিনেট করার জন্য আধ ঘণ্টা রেখে দিন।
৩) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি হালকা ভেজে নিন। এর মধ্যে ধুয়ে রাখা কুচো চিংড়ি দিয়ে দিন। সঙ্গে লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে ভেজে নিতে হবে।
৪) চিংড়ি ভাজা হয়ে গেলে পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন।
৫) এ বার ম্যারিনেট করা পমফ্রেট মাছের পেটে কুচো চিংড়ির মিশ্রণ ভরে দিন।
৬) এর পর কলাপাতা দিয়ে পমফ্রেট মাছটি ভালো করে মুড়ে নিন। এমন ভাবে বাঁধবেন যাতে কলা পাতা খুলে না যায়। সুতো দিয়ে বাঁধতে পারেন।
৭) মাইক্রোওভেন প্রি-হিট করে রাখুন। তারপর কলাপাতায় মোড়া পমফ্রেট ঢুকিয়ে দিন ওভেনে।
৮) ২২০ ডিগ্রি তাপমাত্রায় ২০ থেকে ২৫ মিনিট রাখুন মাছটি। তারপর ওভেন থেকে বার করে পরিবেশন করুন গরম গরম গ্রিলড স্টাফড পমফ্রেট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications