Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পুজোর আহার : মুরগীর মাংসের আফগানি পোলাও রেসিপি
দুর্গাপুজো মানেই যে মিষ্টি পোলাও খেতে হবে তার কোনও মানে নেই। চেনা স্বাদ থেকে বেরিয়ে পোলাওতেও এক্সপেরিমেন্ট করলে ক্ষতি কী? তাই আজ আমরা পুজো স্পেশ্যাল খাওয়াদাওয়ায় মুরগীর মাংসের আফগানি পোলাও রেসিপিটি নিয়ে এসেছি।
পুজোর ডিনারটা দারুণ জমবে এই অসাধারণ আমিষ পোলাওতে। নামটায় বেশ ভারিক্কি ব্যাপার থাকলেও রান্নাটা কিন্তু আদতে খুব সোজা। নিজে খান, ঘনিষ্ঠদের খাওয়ান এই রয়্যাল পোলাও। তার আগে দেখে নিন কীভাবে বানাবেন এই মুরগীর মাংসের আফগানি পোলাও।

উপকরণ
মুরগীর মাংস - ১ কেজি
টমেটো - ৩টি (কুচনো)
বাসমতী চাল - ৩ কাপ
রসুন - ৪-৫ কোয়া কুচনো
পেঁয়াজ - ৩টি (কুচনো)
আদা - ১ চা চামচ (কুচনো)
ছোট এলাচ - ৮টি
গোটা ধনে - ১ চা চামচ
জিরে - ১ চা চামট
লবঙ্গ - ১/২ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
দারচিনি - ৩টি ছোট টুকরো
কাঁচা লঙ্কা - ২-৩টি কুচনো
উষ্ণ জল - ৭ কাপ
সাদা তেল - ২ টেবিল চামচ
কিশমিশ - ১/২ কাপ
প্রণালী
- প্রথমে মাংস ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন।
- আদা, রসুন, গোটাগরম মশলা, পেঁয়াজ, ধনে, জিরে ও স্বাদ মতো নুন দিয়ে ৭ কাপ জলে ৩০ মিনিট ধরে মাংস সিদ্ধ করে নিন।
- এবার মাংসের টুকরোগুলি আলাদা তুলে রেখে দিন।
- একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন।
- এতে টমোটে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষান। মশলা কষানো হয়ে এলে তাতে মাংসের টুকরোগুলি যোগ করুন।
- এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টক ভাল করে ছেঁকে ঢেলে দিন। এতে চাল মিশিয়ে ফুটতে দিন।
- যতক্ষণ না চাল সমস্ট স্টক শুষে নিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে।
- এতে কিশমিশ ছড়িয়ে আরও ২-৩ মিনিট হাল্কা আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
- তৈরি মুরগীর মাংসের আফগানি পোলাও।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications