Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পাঁঠার মাংস পছন্দ? বানিয়ে ফেলুন জিভে জল আনা মটন কোর্মা
পাঁঠার মাংস বাঙালির চিরকালীন প্রিয় পদ। ভাত বা পরোটার সঙ্গে এক বাটি মটন হলে আর কি চাই! তবে মটন কষা, আলু দিয়ে ঝোল তো প্রায়ই খাওয়া হয়। এবার পাঁঠার মাংস দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোর্মা। এটি খেতে যেমন সুস্বাদু, বানানোর ঝক্কিও তেমন কম। দেখে নিন উপকরণের তালিকা ও রান্নার প্রণালী।
মটন কোর্মার উপকরণ
এক কেজি পাঁঠার মাংস, গোটা গরম মশলা, ২টো বড় এলাচ, ১০-১২টি কাজু, গোটা গোলমরিচ, পরিমাণমতো তেল ও ঘি, ভাজা পেঁয়াজ, আদা-রসুন-কাঁচা লঙ্কা বাটা, ফেটানো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কেশর, স্বাদ অনুযায়ী লবণ, কেওড়া জল সামান্য, পুদিনা পাতা কুচি।

মটন কোর্মা তৈরির পদ্ধতি
গোটা গরম মশলা, বড় এলাচ, কাজুবাদাম, গোটা গোলমরিচ শুকনো কড়াইতে নেড়েচেড়ে খানিকক্ষণ ভেজে নিন। মশলাগুলি ঠান্ডা হলে ব্লেন্ডারে সব ভাজা মশলা আর পেঁয়াজ ভাজা অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন। মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
প্রেশার কুকারে পরিমাণমতো তেল ও ঘি গরম করে তাতে মাংস ভেজে নিন কিছুক্ষণ। এতে বাটা মশলা ও আদা-রসুন-কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষাতে থাকুন। এর পর একে একে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিন।
মাংস থেকে তেল বেরিয়ে এলে দুই কাপ গরম জল দিয়ে কুকারের ঢাকনা আটকে দিন। কয়েকটা সিটি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। এর পর কুকারের ঢাকনা খুলে কেশর ভেজানো জল ও কেওড়া জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ রান্না করুন। পুদিনা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন কোর্মা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications