Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুগ ডাল দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কাবাব! রইল সহজ রেসিপি
নিরামিষের দিনে বাঙালী বাড়িতে মুগ ডাল হয়েই থাকে। এটি কেবল খেতেই সুস্বাদু নয়, এর বেশ কিছু উপকারিতাও রয়েছে। সুপার ফুড বলা হয় এই মুগ ডালকে। যে কোনও ডালের মধ্যেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে মুগডালের মধ্যে প্রোটিনের মাত্রা অনেক বেশি। খুব সহজে হজমও হয় মুগ ডাল।
মুগ ডাল বেটে হরেক রকমের খাবার বানানো যায়। আজ আপনাদের জন্য রইল মুগ ডালের কাবাব। রেসিপি জেনে নিয়ে আজই তৈরি করে ফেলুন।

মুগ ডালের কাবাব বানানোর উপকরণ
এক কাপ মুগ ডাল
এক কাপ জল ঝরানো টক দই
পেঁয়াজ কুচানো
১ চা চামচ আদা বাটা
কয়েকটা কাঁচা লঙ্কা
ধনেপাতা কুচানো
১ চা চামচ কর্নফ্লাওয়ার
১ চা চামচ জিড়ে গুঁড়ো
১ চা চামচ চাটমশলা
স্বাদ অনুযায়ী লবণ
তেল পরিমাণমতো
মুগ ডালের কাবাব তৈরির পদ্ধতি
১) মুগ ডাল ভালো করে ধুয়ে ৩ থেকে ৪ ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ছেঁকে নিন।
২) ডাল পেস্ট করে তার সঙ্গে আদা বাটা,কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি মাখিয়ে নিন।
৩) এবার ডালের পেস্টে কর্নফ্লাওয়ার,পেঁয়াজ কুচি,নুন, চাটমশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। সবশেষে জল ঝরানো টক দই দিয়ে আরও একবার মেখে নিন।
৪) এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের মতো গড়ে নিন। চ্যাপ্টা করে তৈরি করলে ভাজতে সুবিধা হবে। কাবাব তৈরির আগে হাতে একটু তেল মেখে নেবেন।
৫) ফ্রাইং প্যানে অল্প তেল ব্রাশ করে তাতে কাবাবগুলি ছেড়ে দিন। হাল্কা আঁচে দু'পিঠ ভেজে নিতে হবে।
৬) একটা দিক সোনালি বাদামি রং হয়ে গেলে অপর দিকটি উল্টে দিন। এই দিকটাও ভালো মতো ভাজা হয়ে গেলেই তৈরি মুগ ডালের কাবাব।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications