Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পমফ্রেট মাছ রাঁধুন সর্ষে দিয়ে, এক থালা ভাত নিমেষেই হবে সাফ!
মাছ-প্রেমী বাঙালির ইলিশের প্রতি যেমন প্রেম, পমফ্রেটেরও কদর তেমন বেশি। সামুদ্রিক এই মাছের কাঁটা বাছার ঝামেলা একেবারেই নেই, আবার স্বাদেও অতুলনীয়! তাই শীত-গ্রীষ্ণ-বর্ষা অনেকেই পমফ্রেটে করেন ভরসা। এই মাছের যে পদই রান্না করা হোক না কেন, খেতে অত্যন্ত মুখরোচক হয়! আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে দিয়ে পমফ্রেট মাছের রেসিপি।

সর্ষে পমফ্রেট তৈরির উপকরণ
২-৩টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ
সাদা সর্ষে বাটা ১ টেবিল চামচ
কালো সর্ষে বাটা ১ টেবিল চামচ
কয়েকটা কাঁচালঙ্কা চেরা
কালো জিরে ১ চা চামচ
টক দই ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো সামান্য
লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
স্বাদ অনুযায়ী লবণ
সর্ষের তেল পরিমাণ অনুযায়ী
আরও পড়ুন: ছুটির দিনে পাতে থাক গরম ভাত আর দই পমফ্রেট, দেখে নিন রেসিপি
সর্ষে পমফ্রেট তৈরির পদ্ধতি
১) পমফ্রেট মাছগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ।
২) তারপর কড়াইতে তেল গরম করে মাছ গুলো হালকা করে ভেজে তুলে নিন।
৩) এই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিন। তারপর কাঁচা লঙ্কা, সাদা ও কালো সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করুন কিছুক্ষণ।
৪) এবার লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো ও টক দই দিয়ে মশলা কষাতে থাকুন। প্রয়োজনে অল্প অল্প করে গরম জল দিয়ে মশলা কষান। এ ভাবে প্রায় পাঁচ মিনিট রান্না করুন।
৫) মশলা ভালো করে কষানো হলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিন। কিছুক্ষণ পরে নুন চেখে নিয়ে নামিয়ে নিন।
৬) এ বার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সর্ষে পমফ্রেট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications