Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রুই মাছ দিয়ে বানিয়ে ফেলুন ভাপা, এক থালা ভাত শেষ হবে নিমেষেই!
ভাপা বলতে প্রথমেই মাথায় আসে ইলিশ বা চিংড়ির কথা। এবার সেই দস্তুর ভেঙে ভাপা রান্না করুন রুই মাছ দিয়ে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। দেখে নিন কী ভাবে রাঁধবেন।
রুই মাছের ভাপা তৈরির উপকরণ
৫-৬ পিস রুই মাছ, ২ চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে, ১ চামচ পোস্ত, ৩ চামচ টক দই, কয়েকটা কাঁচা লঙ্কা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সর্ষে তেল।

রুই মাছের ভাপা তৈরির পদ্ধতি
মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর মাছে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। মিক্সিতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। অল্প জল দিয়ে মশলা বাটবেন। ফ্রাইং প্যানে সর্ষে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। লালচে করে ভেজে তুলে রাখুন।
একটা মাঝারি মাপের স্টিলের টিফিন বক্সে মশলার পেস্টটা ভরে নিন। তার মধ্যে টক দই ভালো ভাবে ফেটিয়ে দিয়ে দিন। তারপর ওই টিফিন বক্সেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে পুরো মশলাটা আবারও ভালো ভাবে মাখিয়ে নিন। এবার ভাজা মাছগুলো এবং ভাজা পেঁয়াজ দিয়ে মশলার সঙ্গে ভালো ভাবে মাখিয়ে নিন। উপর থেকে কয়েকটা চেরা কাঁচালঙ্কা আর সরষের তেল ছড়িয়ে দিন।
কড়াইতে পরিমাণমতো জল নিয়ে গ্যাসে বসান। জল ফুটে উঠলে আঁচ কমিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসান। তার উপর টিফিন বক্স রাখুন। টিফিন বক্সের ঢাকনা ভালো ভাবে আটকে দেবেন। কড়াইয়ের উপরও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ২০-২৫ মিনিট এ ভাবে ভাপিয়ে নিতে হবে। ব্যস, তাহলেই রেডি হয়ে যাবে রুই মাছের ভাপা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications