Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পনিরের তরকারি রাঁধুন এই ভাবে, আঙুল চেটে খাবে সবাই!
নিরামিষের দিনে হেঁশেলে রাজত্ব করে পনির। তবে আলু দিয়ে পনিরের ঝোল সব সময় খেতে ভালো লাগে না। তাই পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে বানাতে পারেন দই পনির। দেখে নিন রেসিপি।
দই পনিরের উপকরণ
২৫০ গ্রাম পনির, ২টো আলু, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, এক কাপ টক দই, কর্ন ফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, ৩-৪টে কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন ও চিনি, গরম মশলা গুঁড়ো, সাদা তেল।

দই পনির রান্নার পদ্ধতি
আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখুন। পনির চৌকো করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে আলুগুলো হালকা ভেজে তুলে রাখুন। কড়াইয়ে আরও একটু তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামী রঙের হয়ে এলে দিয়ে দিন আদা বাটা ও রসুন বাটা। মশলাটা একটু কষিয়ে নিন।
টক দই ও কর্ন ফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে ঢেলে দিন কড়াইতে। একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দিন। কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণমতো জল দিন। এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে আলু দিয়ে দেবেন।
পনিরের একঘেয়ে তরকারি ভাল লাগছে না? চেখে দেখুন জিভে জল আনা রেশমী পনির!
আঁচ কম রেখে, ঢাকনা চাপা দিন কড়াইয়ের। আলু সেদ্ধ হয়ে এলে, দিয়ে দিন পনির। গ্রেভি ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। দিয়ে নামিয়ে নিন। পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন দই পনির। পরোটার সঙ্গেও খেতে মন্দ লাগবে না।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications