চকোলেট কফি বিস্কুট কেক রেসিপি

Posted By: Oneindia Bengali Digital Desk

আজ যে চকোলেট কফি কেকটার রেসিপি আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব তা শুধু যে খেতে সুস্বাদু তা নয়, বরং ঝটপট বানিয়েও ফেলতে পারবেন আপনি।

তাহলে সময় নষ্ট না করে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক।

 চকোলেট কফি বিস্কুট কেক রেসিপি

উপকরণ

  • নাইস বিস্কুট- ১ প্যাকেট
  • ডবল ক্রিম - ৩০০ মিলিলিটার
  • আইসিং সুগার - ২ টেবিল চামচ
  • কফি - স্বাদমতো
  • ভ্যানিলা এসেন্স - ৪ ফোঁটা
  • মিল্ক চকোলেট - ৫০ গ্রাম
  • হেজলনাট - ৫০ গ্রাম

প্রণালী

  • প্রথমে একটি বাটিতে কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে ফেলুন। এবং তা ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন।
  • অন্য একটি বাটিতে ডবল ক্রিমে ভ্যানিলা এসেন্স দিয়ে ভাল করে ফেটান যতক্ষণ না শক্ত ফোমের মতো হয়ে সফ্ট পিক তৈরি হচ্ছে।
  • এতে আইসিং সুগার হাল্কা হাতে মিশিয়ে নিন।
  • এবার একটা একটা করে বিস্কুট ঠান্ডা কফিতে চুবিয়ে একটা চৌকো কানা উঁচু পাত্রে পরপর কোনও ফাঁকা জায়গা ছাড়া সাজাতে থাকুন।
  • একটা লেয়ার তৈরি হয়ে গেলে তার উপরে ক্রিমের একটি লেয়ার দিন।
  • হাতের সাহায্যে একটু হেজলনাট ছড়িয়ে দিন।
  • ২-৩ বার এই একই পদ্ধতিতে বিস্কুট-ক্রিম ও হেজলনাটের লেয়ার বানান।
  • উপরে চকোলেট এবং হেজলনাট মিশিয়ে ছড়িয়ে দিন।
  • রেফ্রিজারেটরে ২-৪ ঘন্টা ঠান্ডা করুন।
  • ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে কেটে কেটে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Wednesday, August 17, 2016, 19:59 [IST]
X
Desktop Bottom Promotion