Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুখের স্বাদ ফেরাতে খান চিকেন সুইট কর্ন স্যুপ! রইল রেসিপি
স্যুপ খুবই স্বাস্থ্যকর খাবার। ভরপুর প্রোটিন তো থাকেই, সঙ্গে যথেষ্ট পরিমাণ ভিটামিন আর মিনারেলও থাকে। সব মিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মুখের রুচিও ফেরায় স্যুপ। সেই সঙ্গে খুব ভালো ভাবে পেটও ভরে যায়। আজ আপনাদের জন্য রইল সুস্বাদু চিকেন সুইট কর্ন স্যুপের রেসিপি।

চিকেন সুইট কর্ন স্যুপ উপকরণ
দেড় কাপ ভুট্টা সিদ্ধ, ২০০ গ্রাম বোনলেস চিকেন, ভুট্টার পেস্ট,
পেঁয়াজ কুচি, ৩ কাপ চিকেন স্টক, ১ টেবিল সাদা তেল, দেড় চা চামচ রসুন
কুচি, গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২টি ডিমের সাদা
অংশ, পরিমাণমতো জল, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি।
চিকেন সুইট কর্ন স্যুপ বানানোর পদ্ধতি
মিক্সিতে কিছু ভুট্টা সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। বাকিটা আলাদা
করে রাখুন। কর্নফ্লাওয়ার জলে গুলে রাখুন। চিকেনে নুন ও গোলমরিচ মাখিয়ে
নিন। ফ্রাইং প্যানে অল্প তেল ব্রাশ করে চিকেনের পিসগুলো এপিঠ-ওপিঠ
হালকা ভেজে ফেলুন। ওই প্যানেই অল্প জল দিয়ে চিকেন সিদ্ধ করে নিন।
চিকেন ঠান্ডা হলে কাঁটা চামচ দিয়ে টেনে টেনে টুকরো বা শ্রেড করে নিন।
চিকেন স্টকটা ফেলবেন না। আলাদা বাটিতে রাখুন।
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা ভেজে নিন। তারপর ভুট্টার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিন। কিছুক্ষণ ভাজার পর চিকেন স্টকটা দিয়ে মিশিয়ে দিন। খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। এতে গোলমরিচ গুঁড়ো, নুন এবং ভুট্টা দিয়ে দেবেন। স্যুপ ফুটতে শুরু করলে শ্রেডেড চিকেন আর সামান্য চিনি দিন। চিনি একেবারে গলে গেলে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিন।
খানিকক্ষণ পর ডিমের সাদা অংশ দিয়ে নাড়তে থাকুন। আরও কিছুক্ষণ রান্না করার পর আঁচ নিভিয়ে দিন। ওপরে ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে দিন। ব্যস, তৈরি চিকেন সুইট কর্ন স্যুপ! গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications