জলখাবারে স্বাস্থ্যকর অথচ সুস্বাদু পদ চাই? বানিয়ে নিন চিকেন স্যালাড

Posted By:

Chicken Salad Recipe in Bengali: ফলের স্যালাড কিংবা গাজর, টমেটো, পেঁয়াজ, শসা দিয়ে স্যালাড রোজকার খাবার তালিকায় খুবই কমন। তবে স্বাদ বদলাতে চাইলে বানিয়ে ফেলতে পারেন চিকেন স্যালাড। এটা খেতেও যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকরও। আর চটজলদি তৈরিও করা যায়। বাচ্চা থেকে বড়, সকলেই খেতে পারেন। দেখে নিন রেসিপি।

চিকেন স্যালাডের উপকরণ

৩৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, টুকরো করে কাটা গাজর, একটা ক্যাপসিকাম স্লাইস করে কাটা, বাঁধাকপি কুচানো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, মাখন পরিমাণমতো, ওরিগ‍্যানো, চিলি ফ্লেক্স, পরিমাণমতো জল।

Chicken salad recipe

চিকেন স্যালাড তৈরির পদ্ধতি

মুরগির মাংস ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে রাখুন। ফ্রাইং প্যানে মাখন গরম করে সবজিগুলো দিয়ে দিন। স্বাদমতো নুন দিয়ে ভেজে নিন সবজিগুলো।

চিংড়ি নয়, এ মালাইকারি মাংসের, রেঁধে ফেলুন আজই

সবজি ভাজা হয়ে এলে তাতে টুকরো করে রাখা সেদ্ধ চিকেন দিয়ে নাড়াচাড়া করুন। কম আঁচে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে মিনিট দুয়েক ভেজে নিন। এ বার ওরিগ‍্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি চিকেন স্যালাড!

[ of 5 - Users]
Story first published: Saturday, February 3, 2024, 21:30 [IST]
X
Desktop Bottom Promotion