বিকেলের টিফিনে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন নাগেটস, দেখুন রেসিপি

Posted By:

বিকেলের টিফিনে মুচমুচে কিছু না থাকলে যেন ঠিক জমে না! তাই আজ আমরা আপনাদের একটা নতুন রেসিপি বলব, যার নাম চিকেন নাগেটস। বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লে, চটজলদি মুখরোচক কিছু বানাতে চিকেন নাগেটস এর জুড়ি নেই। মুচমুচে মুখরোচক এই খাবার আট থেকে আশি সকলেরই বেশ পছন্দের। তাই, বিকেলের স্ন্যাক-এ মুচমুচে কিছু খেতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চিকেন নাগেটস। গরম চা-কফির সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশন এটি। তাহলে দেখে নিন এই সহজ রেসিপিটি।

Chicken Nuggets recipe

উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংসের কিমা
পাউরুটি চারটে স্লাইস
এক কাপ ময়দা
১ টেবিল চামচ পেঁয়াজ কুচি
১ চা চামচ আদা-রসুন বাটা
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
স্বাদমতো নুন
পরিমাণমতো তেল
পরিমাণমতো জল
১০০ গ্রাম ব্রেডক্রাম্ব
১টা ডিম

আরও পড়ুন : ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিন, ঝটপট বানিয়ে ফেলুন মুগ টোস্ট

তৈরির পদ্ধতি

১) প্রথমে মাংসের কিমা, আদা-রসুন, গোলমরিচ গুঁড়ো, পাউরুটি, লবণ ও পিঁয়াজ একসঙ্গে মিক্সিতে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।

২) এবার অল্প অল্প করে পুর নিয়ে আপনার পছন্দমতো আকৃতি অনুযায়ী বানিয়ে রাখুন।

৩) এবার একটা পাত্রে ডিম ফেটিয়ে রাখুন এবং অপর একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন।

৪) এরপর নাগেটগুলি একে একে ডিম, ময়দা এবং ব্রেডক্রাম্ব-এ মেখে গরম তেলে ছাড়তে থাকুন।

৫) বাদামি হয়ে গেল তুলে নিন। গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion