Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অল্প সময়ে বানিয়ে ফেলুন চিকেন মাশরুম মশলা, জেনে নিন রেসিপি
নিরামিষাশীদের খাদ্যতালিকায় থাকা অন্যতম খাবার হল মাশরুম। তবে কেবল নিরামিষাশীরাই নন, আমিষভোজীদের অনেকেই মাশরুম খেতে খুব ভালবাসেন। আর এই মাশরুমের সাথে যদি চিকেন মেশানো থাকে, তাহলে কেমন হবে বলুন তো! আজ আমরা আপনাদের কাছে এরকমই একটা রেসিপি শেয়ার করব, যার নাম, চিকেন মাশরুম মশলা। ভাত অথবা রুটি, দু'ধরনের খাবারের সঙ্গেই পরিবেশন করতে পারবেন মাশরুম চিকেনের এই রেসিপি। কীভাবে তৈরি করবেন, জেনে নিন।

চিকেন মাশরুম মশলা তৈরির উপকরণ
৪৫০ গ্রাম বোনলেস চিকেন (কিউব করে কাটা)
৩০০ গ্রাম মাশরুম (পিস করে কাটা)
স্বাদমতো নুন
আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো
২ চা চামচ রসুন কুচি
২ চা চামচ আদা কুচি
একটা পেঁয়াজ কুচি
২টো কাঁচালঙ্কা
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
সামান্য হলুদ গুঁড়ো
১টা ক্যাপ্সিকাম (স্লাইস করে কাটা)
হাফ পাতিলেবুর রস
আরও পড়ুন : পাস্তা খেতে ভালবাসেন? আজই বাড়িতে বানিয়ে ফেলুন মশলা পাস্তা, রইল রেসিপি
চিকেন মাশরুম মশলা তৈরির পদ্ধতি
১) চিকেনের সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।
২) এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করুন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।
৩) এরপর এতে আদা-রসুন কুচি দিয়ে ভালভাবে নাড়ুন। লঙ্কা খেতে চাইলে, এতে একটা বা দুটো কাঁচালঙ্কা চেরা দিতে পারেন।
৪) এবার এতে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মেশান ভাল করে। তারপর এতে সামান্য জল দিয়ে মশলাগুলো কষে নিন।
৫) তারপর কড়াইতে চিকেনগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ১-২ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
৬) এবার এতে কেটে রাখা মাশরুমগুলি সবটা দিয়ে মেশান ভালভাবে। ১-২ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
৭) ঢাকনা খুলে ওপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর সবুজ ক্যাপ্সিকাম কুচি দিয়ে নাড়তে থাকুন।
৮) এরপর এতে স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নিন।
৯) সবশেষে ওপরে লেবুর রস ছড়িয়ে নেড়ে নিন। ব্যস, তৈরি চিকেন মাশরুম মশলা। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications