Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিংড়ি নয়, এ মালাইকারি মাংসের, রেঁধে ফেলুন আজই
মালাইকারি সাধারণত চিংড়ি দিয়েই বানানো হয়। কিন্তু মাংসের মালাইকারি খেয়েছেন কখনও? ভিন্ন স্বাদের এই পদ বানিয়ে চমকে দিন বাড়ির সকলকে। খুদে থেকে বড় সবাই চেটেপুটে খাবে জিভে জল আনা চিকেনের এই পদ। জেনে নিন কী ভাবে বানাবেন।
উপকরণ
আধা কেজি হাড় ছাড়া মুরগির মাংস, টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচালঙ্কা কয়েকটা, কাজুবাদাম, চারমগজ, আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নারকেলের দুধ, স্বাদমতো নুন ও চিনি, ফ্রেশ ক্রিম, সাদা তেল।

প্রণালী
মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাংসের মধ্যে তাতে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য সাদা তেল দিয়ে মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে মাংসের টুকরোগুলি হালকা ভেজে তুলে নিন।
ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচালঙ্কা, কাজুবাদাম, চারমগজ দিয়ে হালকা ভেজে নিন। তার পর মশলার এই মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে।
কড়াইতে আবার তেল গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা ভেজে নিন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানোর সময় প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতে পারেন।
মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে বেটে রাখা মিশ্রণ কড়াইতে দিয়ে আরও একটু কষিয়ে নিন। এর পর নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিতে হবে। কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
চিকেন সেদ্ধ হয়ে গ্রেভি মাখোমাখো হয়ে এলে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মুরগির মালাইকারি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications