Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিকেন কিমা স্যান্ডউইচে টিফিনবক্স হবে নিমেষে সাফ! রইল রেসিপি
রোজ সকালের প্রথম চিন্তা জলখাবারটা কী হবে। বাড়িতে কেউ পছন্দ করেন লুচি-তরকারি, আবার কেউ ভক্ত স্যান্ডউইচের। নিরামিষ বা আমিষ নানা উপকরণ দিয়েই স্যান্ডউইচ বানানো যায়। নিরামিষ স্যান্ডউইচ বানাতে শশা-টমেটো-সিদ্ধ আলু, চিজ ও অল্প মেয়োনিজ হলেই যথেষ্ট। আর যাঁদের পছন্দ আমিষ স্যান্ডউইচ, তাঁরা পাউরুটির ভেতরে সেদ্ধ বা ভাজা মাংস ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিতে পারেন। আবার সসেজও টুকরো করেও দেওয়া যেতে পারে। এ ছাড়া, মাংসের কিমা দিয়েও কিন্তু তৈরি করা যায় স্যান্ডউইচ। রইল রেসিপি।
উপকরণ
আধা কেজি চিকেন কিমা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কসুরি মেথি গুঁড়ো, বড় এলাচ গুঁড়ো, টমেটো কুচি, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, স্বাদমতো নুন, সাদা তেল।

প্রণালী
কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, দারুচিনি, লবঙ্গ একটু ভেজে নিন। তারপর এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা কষতে থাকুন। টমেটো কুচি এবং স্বাদমতো নুন দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছেড়ে এলে চিকেন কিমা দিয়ে দিন। মশলার সঙ্গে চিকেন কষিয়ে নিন ভালো ভাবে। তারপর এতে গোলমরিচ গুঁড়ো, কসুরি মেথি গুঁড়ো এবং বড় এলাচ গুঁড়ো মিশিয়ে ঢাকনা চাপা দিন। কম আঁচে মিনিট পাঁচেক রান্না করুন। ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন।
একটা পাউরুটির স্লাইসে চিকেন কিমা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। আরেকটি পাউরুটির স্লাইস এর উপরে চাপা দিন। ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে স্যান্ডউইচ এপিঠ ওপিঠ ভালো ভাবে সেঁকে নিন। টমেটো কেচাপ সহযোগে পরিবেশন করুন কিমা স্যান্ডউইচ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications