Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সন্ধের জলখাবারে নতুন চমক আনতে চান? বানিয়ে ফেলুন চিকেন গোল্ড কয়েন
চিকেনের কদর সর্বত্র। খুব সহজেই যে কোনও সুস্বাদু পদ তৈরি করা যায় চিকেন দিয়ে। আর স্বাদেও অতুলনীয়! স্ন্যাক্স, স্টার্টার, মেন কোর্স, সবেতেই চিকেনের জয়জয়কার।
কম-বেশি সকলেরই প্রিয় খাদ্য চিকেন। বিশেষ করে, বাড়ির ছোটোরা চিকেনের তৈরি সব খাবারই চেটেপুটে খেয়ে নেয়। আজ আপনাদের জন্য রইল চিকেনের এক স্ন্যাক্স আইটেমের রেসিপি, চিকেন গোল্ড কয়েন। বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে, অথবা বাড়িতে কেউ এলে চটজলদি কিছু বানিয়ে দেওয়ার ক্ষেত্রেও বেশ উপাদেয় এটি। শিখে নিন সেই রেসিপি।

উপকরণ
২৫০ গ্রাম মুরগির মাংসের কিমা, ২টো ডিম, কয়েকটা পাউরুটি স্লাইস, ২
টেবিল চামচ সাদা তিল, ১ চা চামচ সয়া সস, ২ চা চামচ আদা কুচি, ২ চা
চামচ রসুন কুচি, ১টি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ১
চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২ চা চামচ কর্ন ফ্লাওয়ার, স্বাদমতো নুন,
ভাজার জন্য সাদা তেল।
বানানোর পদ্ধতি
চিকেন কিমা মিক্সিতে আরও মিহি করে বেটে নিন। একটি বড় বাটিতে চিকেন
পেস্ট, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা
কুচি, সয়া সস, নুন, গোলমরিচ গুঁড়ো, কর্ন ফ্লাওয়ার এবং একটি ডিম
ফাটিয়ে একসঙ্গে সমস্ত উপকরণ মেখে ফেলুন।
অন্য একটি পাত্রে আরেকটা ডিম সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখুন। পাউরুটিগুলো গোল করে কেটে নিতে হবে। পাউরুটির ধারগুলি এই রান্নায় লাগবে না। শুধু মাঝের অংশটা গোল আকারে কেটে নিন।
প্রথমে গোল পাউরুটির উপর ফেটানো ডিম ব্রাশ করে নিন। তার উপরে অল্প চিকেনের মিশ্রণ দিয়ে হাতের তালুর সাহায্যে রুটির উপর হালকা চেপে দিন। এর উপর ফের ফেটানো ডিম ব্রাশ করুন। এবার উপর থেকে ছড়িয়ে দিন সাদা তিল। হাতের আঙুল দিয়ে আলতো করে একটু চেপে দেবেন।
একটি প্লেটে সবকটা গোল্ড কয়েন সাজিয়ে ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রাখুন। কড়াইতে তেল গরম করতে বসান। এক এক করে সবকটা এপিঠ-ওপিঠ সোনালি করে ভেজে নিন। টমেটো সস, পুদিনা চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন চিকেন গোল্ড কয়েন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications