Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
প্রিয়জনের জন্মদিনে পায়েশ রাঁধবেন? বানিয়ে ফেলুন গাজর দিয়ে!
বাঙালির পার্বণ পায়েস ছাড়া একেবারেই অসম্পূর্ণ। যে কোনও শুভ অনুষ্ঠানে পায়েশ থাকা মাস্ট! বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব প্রিয় খাবার এটি। সাধারণত চালের পায়েশ, সুজির পায়েশই হয়ে থাকে। কিন্তু গাজরের পায়েশ খেয়েছেন কি কখনও? নামমাত্র উপকরণে নিজের হেঁশেলেই বানিয়ে ফেলুন এই পদ। রইল রেসিপির হদিশ।
গাজরের পায়েশের উপকরণ
আধা কেজি গাজর, দেড় লিটার দুধ, ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ, ২৫০ গ্রাম চিনি, ছোটো এলাচ, পরিমাণমতো ঘি, স্বাদ অনুযায়ী লবণ, আমন্ড কুচি, পেস্তা বাদাম কুচি।

গাজরের পায়েশ তৈরির পদ্ধতি
গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিন। ছোটো গ্রেটার দিয়ে গাজরগুলো মিহি করে গ্রেট করে ফেলুন। গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দুই টেবিল চামচ ঘি দিয়ে গরম করুন। ঘি গরম হলে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিন। সামান্য নুন দিয়ে গাজর ভেজে নিন ভালো ভাবে। মাঝারি আঁচে গাজর ভাজবেন, নাহলে পুড়ে যেতে পারে। মিনিট দশেক সময় নিয়ে গাজর ভাজার পর নামিয়ে নিন।
এবার দুধ জ্বাল দিতে বসান। আঁচ বাড়িয়ে দুধ ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবেন। দুধ ফুটে ফুটে একটু কমে এলে, তাতে গুঁড়ো দুধ মিশিয়ে দিন ভালো ভাবে। দেড় লিটার দুধ জ্বাল দিয়ে এক লিটার করে নিতে হবে।
দুধ ফুটে ঘন হয়ে এলে এতে গাজর দিয়ে মিশিয়ে নিন। ছোটো এলাচ, কাজুবাদাম, কিশমিশ এবং চিনিও দিয়ে দেবেন। মাঝারি আঁচে রান্না করুন। ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবেন। মিনিট পাঁচেক পায়েশ ফোটানোর পর ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু গাজরের পায়েশ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications