ব্রেকফাস্ট ফিশ কেক

Posted By:

বাঙালিরা যতই মাছপাগল হোন না কেন ব্রেকফাস্টে মাছ খাওয়ার কথা অতিভক্ত মীণপ্রেমীও বলবেন না। কিন্তু কেমন হয় যদি এমন একটা রেসিপি পাওয়া য়ায় যেটা মাছ দিয়েই তৈরি হবে আর ব্রেকফাস্টের জন্য অসাধারণ হবে।

মন্দ হয় না! কী বলুন? আর তাই তো আজ আমরা শেখানো ব্রেকফাস্টের জন্য ফিশ কেক। যা ব্রেকফাস্টের জন্য একেবারে আদর্শ। তবে একটু সময় সাপেক্ষ। তবে ভাল জিনিস খেতে গেলে সময় যে একটু লাগবেই।

ব্রেকফাস্ট ফিশ কেক

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই ফিশ কেক

পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১ ঘন্টা ১৫ মিনিট
রান্নার সময় - ১০ মিনিট

উপকরণ

  • কাঁটা ছাড়া মাছ - ১/২ কেজি
  • কয়লা - ১টি টুকরো
  • পান পাতা - ১টি
  • সাদা তেল - ১ টেবিল চামচ
  • মাখন - ২ টেবিল চামচ
  • নুন ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
  • স্প্রিং অনিয়ন - ৩ টেবিল চামচ (মিহি করে কুচনো)
  • ক্রিম - ৩ টেবিল চামচ
  • আলুসিদ্ধ মাথা - ৭৫০ গ্রাম
  • পার্সলে কুচি - ২ চা চামচ
  • জায়ফল গুঁড়ো - ১ চিমটি
  • ময়দা - ২ টেবিলচামচ
  • তেল ভাজার জন্য

প্রণালী

  • একটি পাত্রে মাছ রাখুন।
  • এবার কয়লাতে আগুন জ্বালিয়ে নিন যতক্ষণ না কয়লা জ্বলছে।
  • একটি পান পাতা মাধখান থেকে ছিঁড়ে নিন। এবার মাঝগুলো বাটির ধারদিয়ে রেখে মধ্যিখানে পানপাতাটা রেখে দিন।
  • জ্বালানো কয়লার টুকরোটা পান পাতার উপরে রাখুন।
  • ১ টেবিলচামচ তেল কয়লার উপর দিয়ে ঢেলে দিন এবং সিলভার ফয়েল দিয়ে বাটির মুখ ঢেকে দিন।
  • এবার এই অবস্থায় ১ ঘন্টা রেখে দিন।
  • হয়ে গেলে পাত্র থেকে বের করে মাছগুলি গ্রিলপ্যানে রাখুন।
  • মাছের গায়ে মাখন লাগিয়ে নিন। এবং গ্রিল করুন যতক্ষণ না মাছ ভাল করে রান্না হয়ে যাচ্ছে।একটি চামচের সাহায্যে এই মাছ ঘেঁটে দিন।
  • একটি পাত্রে মাখন স্প্রিং অনিয়ন ভাল করে ভেজে নিন।
  • এবার আঁচ থেকে সরিয়ে এর সঙ্গে ক্রিম মিশিয়ে নিন।
  • ভাল করে মেশানো হয়ে গেলে এর মধ্যে মাখা আলু, জায়ফল গুঁড়ো, মাখা মাছ ও নুন-গোলমরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • ১৫ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন।
  • এবার এই মিশ্রণটা দিয়ে হাতের সাহায্যে প্যাটি গড়ে নিন। শুকনো ময়দা দিয়ে কোট করে নিন।
  • গরম তেলে দুদিক ৩ মিনিট করে আধডুবো তেলে ভেজে নিন।
  • তেল ঝরিয়ে ব্রেকফাস্টে পরিবেশন করুন এই মাছের কেক।
[ of 5 - Users]
Story first published: Friday, November 20, 2015, 15:04 [IST]
X
Desktop Bottom Promotion