Fish Rezala: ঝাল, ঝোল কালিয়া তো অনেক হল, এবার বানিয়ে নিন রুই রেজালা!

Posted By:

বাঙালির পাতে এক টুকরো মাছ পড়বে না, তা আবার হয় নাকি! রোজ আর কোনও মাছ হোক বা নাই হোক, রুই মাছ হবেই। রুই মাছের সঙ্গে বাঙালির এক আলাদাই সম্পর্ক। রুই মাছের ঝাল, ঝোল, কালিয়া তো হতেই থাকে, এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা। রেসিপি দেখে বানিয়ে ফেলুন আজই।

Rui Macher Rezala Recipe

রুই মাছের রেজালা তৈরির উপকরণ

৪-৫ পিস রুই মাছ

এক কাপ টক দই

কয়েকটি লবঙ্গ

কয়েকটি দারুচিনি

২টি তেজপাতা

পেঁয়াজ বাটা ও পেঁয়াজ কুচি

আদা বাটা

রসুন বাটা

কয়েকটা কাঁচা লঙ্কা

স্বাদ মতো নুন ও চিনি

২ চা চামচ জায়ফল ও জয়িত্রী গুঁড়ো

এক চা চামচ গোলমরিচ গুঁড়ো

পরিমাণমতো সর্ষে তেল

আরও পড়ুন: ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই, দেখে নিন রেসিপি

রুই মাছের রেজালা তৈরির পদ্ধতি

১) মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে টক দই, আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখুন।

২) কড়াইয়ে সর্ষে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলি ভেজে নিন।

৩) মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং বাকি মশলা দিয়ে কষাতে থাকুন। নুন ও চিনিও দিয়ে দেবেন।

৪) মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে দিন।

৫) এর পর ভেজে রাখা মাছগুলি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিন ভালো করে।

৬) ঝোল শুকিয়ে মাখামাখা হয়ে এলে নামিয়ে নিন। তবে, নামানোর আগে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামান।

৭) গরম গরম সাদা ভাতের সঙ্গে দারুণ জমবে রুই মাছের রেজালা।

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 27, 2022, 20:05 [IST]
X
Desktop Bottom Promotion