জিভে জল আনা চিংড়ির কাটলেট, খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন!

Posted By:

চিংড়ির যে কোনও পদই ভোজন রসিক বাঙালির বড় প্রিয়। সে মালাইকারি হোক বা বাটি চচ্চড়ি। পাতে চিংড়ির কোনও পদ পড়লেই এক গাল হাসি ফুটে ওঠে মুখে।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের কাটলেট রেসিপি। বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মুচমুচে চিংড়ির কাটলেট।

Prawn Cutlet Recipe

উপকরণ

মাঝারি সাইজের চিংড়ি কয়েকটা

২টো সেদ্ধ আলু

আধা চা চামচ কাঁচা লঙ্কা কুচি

পেঁয়াজ কুচি

১ টেবিল চামচ আদা ও রসুন বাটা

আধা চা চামচ গরম মশলা গুঁড়ো

এক চা চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচ গুঁড়ো

ধনে পাতা কুচি

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

২টো ডিম

২ কাপ ব্রেড ক্রাম্বস

ভাজার জন্য সাদা তেল

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোঁরা স্টাইল চিকেন কবিরাজি কাটলেট

প্রণালী

১) চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিন।

২) একটা বাটিতে চিংড়ির পেস্ট, কর্নফ্লাওয়ার আদা ও রসুন বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং সব গুঁড়ো মশলা ভালো করে মাখিয়ে নিন।

৩) চিংড়ির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের আকারে গড়ে নিন।

৪) আরেকটা বাটিতে ডিম, নুন এবং গোলমরিচ গুঁড়ো ফেটিয়ে নিন ভালো করে।

৫) এক একটা কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিন ভালো করে।

৬) কড়াইতে তেল গরম করে কাটলেটগুলো ডিপ ফ্রাই করুন।

৭) সবকটা কাটলেট গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে কাসুন্দি আর স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion