Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পায়েশ তো খাওয়াই হয়, এই শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের ফিরনি, রইল রেসিপি
শীতের দিনে নলেন গুড়ের নানা রকম পদ তৈরি করা হয়। পায়েশ, পিঠে, পাটিসাপ্টা, দুধপুলি, আরও কত কী। তবে গুড় দিয়ে ফিরনি কখনও বানিয়েছেন কি? উপকরণ মোটামুটি একই। তাই খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না। দেখে নিন ফিরনি তৈরি করবেন কী ভাবে।
উপকরণ
এক কাপ গোবিন্দভোগ চাল, এক লিটার দুধ, আধ কাপ নলেন গুড়, খোয়া ক্ষীর, কাজুবাদাম, আমন্ড, পেস্তা বাদাম, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, চিনি ও ঘি পরিমাণমতো।

প্রণালী
চাল ভালো ভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন দুই ঘণ্টা। তারপর ভেজানো চাল পিষে নিন। একেবারে মিহি করে বাটার প্রয়োজন নেই। কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ও আমন্ড ভেজে তুলে রাখুন। দুধ জ্বাল দিতে বসান। দুধ হালকা গরম হলে একটা বাটিতে খানিকটা তুলে নিন। তার মধ্যে গুড় ও চিনি ভালো ভাবে মিশিয়ে রাখুন।
দুধ ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিন গুঁড়ো দুধ। ঘন ঘন হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। ফুটে ফুটে দুধ একেবারে ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন পিষে রাখা চাল। ক্রমাগত নাড়তে থাকবেন, নাহলে পাত্রের তলায় লেগে যেতে পারে। এ বার এর মধ্যে ঢেলে দিন দুধ-গুড়ের মিশ্রণটা। ভাল করে মিশে যাওয়া পর্যন্ত সমানে নেড়ে যেতে হবে। একটু ঘন হয়ে এলে এতে খোয়া ক্ষীর মিশিয়ে নিন। তারপর এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। নামানোর আগে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিন।
ফিরনি ঠান্ডা হলে ছোটো ছোটো মাটির খুরিতে ঢেলে নিন। উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications