Chital Kalia Recipe: এই ভাবে রান্না করুন চিতল মাছের কালিয়া, আঙুল চাটতে থাকবে সকলে!

Posted By:

মাছ পাগল বাঙালির পছন্দের খাবারের তালিকায় চিতলের স্থান বরাবরই উপরে। চিতল মাছের মুইঠ্যা আর কালিয়া, পদ দু'টির নাম শুনলেই জিভে জল চলে আসে। আজ আপনাদের জন্য রইল চিতল মাছের সাবেকি কালিয়ার রেসিপি। একবার রেঁধে বাড়ির সদস্যদের খাইয়ে দেখুন‌। সবাই আঙুল চাটতে থাকবে!

Bengali Style Chital Kalia Recipe

উপকরণ

৫-৬ পিস চিতল মাছ

একটা বড় সাইজের পেঁয়াজ

২টো টম্যাটো

কয়েকটা কাঁচা লঙ্কা

অর্ধেক ইঞ্চি আদা

হলুদ গুঁড়ো

লাল লঙ্কা গুঁড়ো

কাশ্মিরী লঙ্কা গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

কাজুবাদাম ও কিশমিশ

এক চা চামচ গোটা জিরে

এক চা চামচ বাটা গোটা গরম মশলা

পরিমাণমতো সর্ষে তেল

আরও পড়ুন: ঝাল-ঝোল ছেড়ে এবার চিতল মাছের মুইঠ্যা চেখে দেখুন, রইল রেসিপি

তৈরির পদ্ধতি

১) চিতল মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। পেঁয়াজ ও টম্যাটো আলাদা আলাদা করে পেস্ট করে নেবেন। জিরে আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন।

২) কড়াইয়ে তেল গরম করে মাছের টুকরো ভেজে তুলে নিন।

৩) ওই তেলেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৪) এবার জিরে-আদা-লঙ্কা বাটা কড়াইয়ে দিয়ে কষান। এর পর দিয়ে দিন টম্যাটো পেস্ট, হলুদ ও কাশ্মিরী লঙ্কা গুঁড়ো। সবকটি উপকরণ ভালো করে কষিয়ে নিন।

৫) মশলা থেকে তেল ছেড়ে এলে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিমাণমতো জল দিয়ে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো একে একে ছেড়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করে নিন।

৬) এর পর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে চিতল মাছের কালিয়া।

[ of 5 - Users]
Story first published: Wednesday, January 25, 2023, 21:38 [IST]
X
Desktop Bottom Promotion