Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ঝাল-ঝোল ছেড়ে এবার চিতল মাছের মুইঠ্যা চেখে দেখুন, রইল রেসিপি
অন্যান্য মাছের মতো চিতলও বেশ সুস্বাদু একটি মাছ। এতে কাঁটার পরিমাণ বেশি থাকার কারণে অনেকেই এটি খেতে অপছন্দ করেন, বিশেষ করে বাচ্চারা। তবে এই মাছের স্বাস্থ্য উপকারিতা অনেকগুণ বেশি। প্রত্যেক মাছ প্রেমী মানুষের কাছে ইলিশ, চিংড়ি, রুই-কাতলা মাছের মতো চিতলও বেশ পছন্দের ও প্রথম সারির মাছ।
তবে চলুন মাছের একঘেয়ে ঝাল, ঝোল, কালিয়া কিংবা সর্ষে বাটা থেকে বেরিয়ে আজ অন্য কোনও পদের স্বাদ নেওয়া যাক। এবার একটু চিতল মাছের মুইঠ্যা চেখে দেখে নিন। খাদ্যপ্রিয় বাঙালির কাছে অত্যন্ত প্রিয় এবং লোভনীয় রেসিপি হলেও, এটি সারা দেশে বেশ জনপ্রিয়। কীভাবে বানাবেন দেখুন।
উপকরণ
কাঁটা বার করা চিতল মাছ - ৫০০ গ্রাম
সেদ্ধ আলু - ৩টে মাঝারি সাইজের
৪টে কাঁচালঙ্কা চেরা
এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
হলুদ গুঁড়ো পরিমাণমতো
পেঁয়াজ বাটা এক কাপ
জিরে বাটা - ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ
আদা বাটা - দেড় টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
টমেটো কুচোনো - ১টা
তেজপাতা - ২টো
চিনি ও নুন স্বাদমতো
রান্নার জন্য সর্ষের তেল
আরও পড়ুন : স্বাদ বদলাতে খান চুনোমাছ ভুনা, দেখুন রেসিপি
তৈরির পদ্ধতি
১) প্রথমেই কড়াইতে জল গরম করতে বসিয়ে দিন।
২) জল গরম হতে হতে আপনি কাঁটা বার করা চিতল মাছের সঙ্গে পরিমানমতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি ও সেদ্ধ করা আলু নিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন আলু যাতে গোটা গোটা না থেকে যায়।
৩) হাতে একটু সরষের তেল মাখিয়ে মিশ্রণটিকে মুঠোর সাহায্যে গোল গোল লেচি বানিয়ে নিন। সরষের তেল দেওয়ার কারণ, মিশ্রণটি যাতে হাতে জড়িয়ে না যায়।
৪) এবার ফুটতে থাকা গরম জলে লেচিগুলো দিয়ে দিন সেদ্ধ করার জন্য। ৭-১০ মিনিট চাপা দিয়ে রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে মাছের লেচিগুলো।
৫) এরপর সেগুলো একটি পাত্রে তুলে রাখুন।
৬) এবার কড়াইয়ে তেল গরম করুন। গরম হওয়া তেলে সেদ্ধ হয়ে যাওয়া লেচিগুলো ভালো করে ভেজে তুলে নিন। তবে খুব কড়া করে ভাজবেন না।
৭) এরপর সেই তেলেই পেঁয়াজ বাটা ও টমেটো কুচোনো দিয়ে অল্প একটু ভেজে নিন।
৮) এবার আদা বাটা, রসুন বাটা, তেজ পাতা, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাঁচালঙ্কা চেরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে কষতে থাকুন মশলা।
৯) কষে এলে অল্প জল দিয়ে ভেজে রাখা মাছের লেচিগুলো দিয়ে দিন। গ্রেভি খানিকক্ষণ ফুটে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিন। ব্যস, তৈরি আপনার চিতল মাছের মুইঠ্যা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications
