Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একঘেয়ে মুরগির মাংস আর ভাল লাগছে না? স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সর্ষে চিকেন
ছুটির দিনে মনটা কেমন মাংস খাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। চিকেন হোক বা মটন, মাংস হলেই হল! তবে শরীরের কথা ভেবে মটন তো আর বেশি খাওয়া যায় না। তাই বেশিরভাগ মুরগির মাংসের দিকেই ঝুঁকতে হয়।
চিকেনের নতুন কোনও পদ খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন সর্ষে চিকেন। এই পদটি বানানো খুবই সহজ। সময়ও লাগে খুব কম। দেখে নিন কী ভাবে তৈরি করবেন।

সর্ষে চিকেনের উপকরণ
এক কেজি মুরগীর মাংস, আধা কাপ টক দই, কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এক চা চামচ রসুন বাটা, সর্ষে বাটা পরিমাণমতো, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সর্ষে তেল।
সর্ষে চিকেন রান্নার পদ্ধতি
মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে মুরগির মাংসের সঙ্গে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে তেল, হলুদ গুঁড়ো এবং নুন মাখিয়ে নিন। ম্যারিনেশনের জন্য এক ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। একটা ছোটো বাটিতে টক দই ফেটিয়ে রাখুন।
কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল গরম হতে দিন। এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। মাংস থেকে একটু জল ছাড়বে। জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত কষাতে থাকুন।
মাংস থেকে তেল বেরিয়ে এলে ফেটানো টক দই দিয়ে দিন। হালকা আঁচে রান্না করতে থাকুন। এর পর নুন, জিরে গুঁড়ো, লঙ্কা চেরা দিয়ে দিন। প্রয়োজনে একটু জলও দিতে পারেন। গরম জল ব্যবহার করলে সবচেয়ে ভাল।
রান্নার প্রায় শেষ পর্যায়ে সর্ষে বাটা দিয়ে দিন। কিছুক্ষণ ফোটানোর পর আঁচ নিভিয়ে দিন। এবার উপর থেকে সামান্য কাঁচা সর্ষে তেল ছড়িয়ে কড়াই ঢেকে দিন। ১৫-২০ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করুন সর্ষে চিকেন। সাদা ভাতের সঙ্গে দারুণ লাগবে মুরগির মাংসের এই পদ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications